বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

পুঁইছড়ি ইজ্জতিয়া স্কুলের শিক্ষক ‘সুনীল কান্তি দেবনাথ’ কে বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা

  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ: বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী পুঁইছড়ি ইজজতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক সুনীল কান্তি দেবনাথ-এর সম্মানে এক বর্ণাঢ্য ও আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিপিং কর্পোরেশন-এর জেনারেল ম্যানেজার ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান চৌধুরী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হুদা ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এইচ.এম. এরশাদুর রহমান। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ শহীদুল্লাহ, মোঃ মীর কাশেম, মোঃ নুরুল হোছাইন, ড. মোহাম্মদ মোরশেদুর রহমান, মোহাম্মদ ওসমান গণী, মোঃ জাকারিয়া, মোহাম্মদ শহীদুল আলম শহীদ, মোহাম্মদ কামাল উদ্দীন, এড. মিজবাহ উদ্দীন, মোহাম্মদ রবিউল আলম, মোহাম্মদ নাসির উদ্দিন ও মোহাম্মদ নুরুল আক্তার প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘সুনীল কান্তি দেবনাথের নিষ্ঠা, মমত্ববোধ ও দীর্ঘ শিক্ষাজীবনের অবদান শিক্ষার্থীদের হৃদয়ে আজীবন অম্লান হয়ে থাকবে। তাঁর দেয়া শিক্ষা আমাদের আলোর পথ দেখিয়েছে। তাঁর অবসর জীবন হোক শান্তিময় ও সুখময়।’

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেলিনা আকতার মেরী।
শেষে বিদায়ী শিক্ষককে বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews