শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে শ্বশুরবাড়ি থেকে ব্যক্তির ঝুলন্ত মরদেহের সঙ্গে দুই শিশুর লাশ উদ্ধার বিকল্প সড়ক যোগাযোগে খুলছে নতুন সম্ভাবনা, প্রশস্ত হচ্ছে বাঁশখালী-চকরিয়া মহাসড়ক যৌতুক নির্যাতনের অভিযোগ অস্বীকার করে মহসিনের পরিবারের সংবাদ সম্মেলন বাঁশখালীতে বন্যাদুর্গতদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিল গ্রীন হীল পশ্চিম চাম্বল শাহ আমানত মাদরাসায় দেড় কোটি টাকার ভবন নির্মাণকাজের প্রস্তুতি শুরু কাথরিয়ায় আগুনে নিঃস্ব চার ব্যবসায়ী, ক্ষতির পরিমাণ ৪০ লাখের বেশি শীলকূপ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সাব-সেন্টারের উদ্বোধন জসিমের তিন এতিম সন্তানের ভবিষ্যতে ৬ লাখ ৯৩ হাজার টাকা দিলেন মোজাম্বিক প্রবাসীরা বাঁশখালীর ছাত্রলীগ-যুবলীগের দুই নেতা ঢাকা থেকে গ্রেপ্তার আমেরিকার এলপিজিবাহী বিশাল জাহাজের ট্রান্সফারে বাঁশখালীর সন্তান ক্যাপ্টেন নূর মোহাম্মদ

বাঁশখালীতে শ্বশুরবাড়ি থেকে ব্যক্তির ঝুলন্ত মরদেহের সঙ্গে দুই শিশুর লাশ উদ্ধার

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

শিব্বির আহমদ রানা::: চট্টগ্রামের বাঁশখালীতে শ্বশুরবাড়ি থেকে মো. জাহেদ হোসেন (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই বাড়ির একটি কক্ষ থেকে তাঁর সাত মাস বয়সী যমজ দুই কন্যাশিশুর মরদেহও উদ্ধার করা হয়েছে। শিশু দুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। অন্যদিকে, জাহেদ হোসেনের মৃত্যুকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও এর পেছনের কারণ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর থেকে বিকেল ৩টার মধ্যে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্যম পুঁইছড়ি মাওলার পাড়ায় নিহত জাহেদ হোসেনের শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাহেদ হোসেনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। একই কক্ষ থেকে তাঁর সাতমাস বয়সী দুই কন্যাশিশু জারিন জান্নাত ও জাসিয়া জান্নাতের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে শিশু দুটিকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

নিহত জাহেদ হোসেন চাম্বল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব চাম্বল আজানী পাড়ার বাসিন্দা। তিনি ওই এলাকার সাবেক চেয়ারম্যান মৃত বদিউল আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৮ মাস আগে পারিবারিক সম্মতিতে পুঁইছড়ি ইউনিয়নের শামশুল আলমের মেয়ে আফিয়া বেগমের (২৫) সঙ্গে জাহেদ হোসেনের বিয়ে হয়। বিয়ের পর প্রথম তিন মাস তাঁরা শহরের একটি ভাড়া বাসায় বসবাস করেন। পরে স্ত্রীকে নিয়ে আফিয়ার বাবার বাড়িতে থাকতে শুরু করেন জাহেদ।

ঘটনার দিন আফিয়া বেগম তাঁর মা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নাপোড়ার ভিলেজার পাড়া মসজিদে মানত পূরণ করতে যান। এ সময় দুই শিশুকে সঙ্গে নিতে চাইলে তাদের বাবা জাহেদ নিজেই দেখাশোনা করবেন বলে জানান। পরে আফিয়া শিশুদের জন্য দুধ তৈরি করে (শিশু খাদ্য) বাড়ি থেকে বের হন।

আফিয়া বেগমের ভাষ্য, বিকেলে সন্তানদের খোঁজ নিতে একাধিকবার ফোন করেও কোনো সাড়া পাননি। পরে বেলা ৩টার দিকে বাড়িতে ফিরে প্রধান ফটক বন্ধ দেখতে পান। ফটক খুলে ভেতরে প্রবেশ করে বাড়ির সামনের ও পেছনের দরজাও বন্ধ দেখতে পান। এরপর ঘরের ভেতরে গিয়ে মর্মান্তিক এ ঘটনা দেখতে পান।

বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। যে কক্ষে জাহেদকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, সেটির দরজা ভেতর থেকে হুক লাগানো ছিল। দরজার পাশের বেড়া কেটে হুক খুলে ভেতরে প্রবেশ করা হয়। এ সময় ঘরের চালার সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় জাহেদকে এবং একই কক্ষের খাটের পাশে মাটিতে দুই শিশুকে মৃত অবস্থায় পাওয়া যায়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় জাহেদ হোসেনের ঝুলন্ত মরদেহ এবং একই কক্ষ থেকে তাঁর দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জাহেদ আত্মহত্যার আগে শিশু দুটিকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পেছনের রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

ওসি আরও জানান, জাহেদের লেখা একটি চিরকুট পাওয়া গেছে বলে জানা গেছে। তবে চিরকুটের বিষয়বস্তু সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেননি তিনি। তদন্তের স্বার্থে বিষয়টি যাচাই করা হচ্ছে।

এদিকে, একই বাড়ি থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ ও দুই শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশি তদন্তের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয়রা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews