বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ঝটিকা মিছিলের নেতৃত্ব দেওয়া ফারভেজসহ বাঁশখালীতে ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার বাঁশখালীতে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত বাঁশখালীতে প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন, ইউনিয়নভিত্তিক সেবা নিশ্চিতের নির্দেশ এমপি জহিরুল ইসলামের বাঁশখালী সংলাপে সংবাদ প্রকাশের পর নিখোঁজ অমল দাশের সন্ধান মিলেছে স্ত্রী চলে গেলেন না ফেরার দেশে, শেষকৃত্যে নিখোঁজ স্বামীকে খুঁজছে পরিবার ছনুয়ায় পুলিশের জালে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মানিক পুনরায় বাঁশখালী জামায়াতের আমীর নির্বাচিত হলেন অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল বাঁশখালীতে অবৈধ বালুর ডাম্পিং পয়েন্টে অভিযান, একজনের কারাদণ্ড ওয়াজেদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীর সাদাত হোসেন হলেন খাগড়াছড়ির দীঘিনালার ইউএনও

ঝটিকা মিছিলের নেতৃত্ব দেওয়া ফারভেজসহ বাঁশখালীতে ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর থেকে দুপুর পর্যন্ত কক্সবাজার ও বাঁশখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাঁশখালী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারভেজ হোসেন (২০), চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের অর্থবিষয়ক সম্পাদক ও সরকারি আলাওল কলেজ ছাত্রলীগের সভাপতি মো. জিয়াউদ্দিন আকাশ (২২), ছাত্রলীগের সক্রিয় সদস্য মারুফুল ইসলাম (২১), শফিকুল ইসলাম শাওন (২২) এবং ১৬ বছর বয়সী এক কিশোর।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় কক্সবাজার সদর থানার কলাতলী এলাকার সি প্যালেস হোটেল থেকে ফারভেজ হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে সকাল সাড়ে ৭টার দিকে বাঁশখালী থানার চেচুরিয়া এলাকায় অভিযান চালিয়ে জিয়াউদ্দিন আকাশ, মারুফুল ইসলাম ও এক কিশোরকে গ্রেপ্তার করা হয়। একই দিন দুপুর ১টার দিকে বৈলছড়ি পাহাড়ি এলাকা থেকে শফিকুল ইসলাম শাওনকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর বাঁশখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে মশাল মিছিল, পতাকা মিছিল, যানবাহন ভাঙচুরসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে।

এর আগে গত শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে বাঁশখালীর প্রধান সড়কের মহাজনঘাটা এলাকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ও বাঁশখালী উপজেলা ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। ওই মিছিলে প্রধান নেতৃত্বে ছিলেন গ্রেপ্তার হওয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারভেজ হোসেন বলে জানা গেছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews