সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীর বন্যাদুর্গত বাহারছড়ায় ২৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা তিন মাসের বদ্ধ ট্যাংকে নামতেই মৃত্যু, প্রাণ গেল বাঁশখালীর নাজমুলের উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে আল্লামা ইকবালের ১৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার পালেগ্রাম হাকিম মিয়া শাহ (রহ.) মাদরাসায় সিরাত পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাঁশখালীতে নানুর বাড়িতে আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না ছাত্রলীগ নেতা বাবুর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বাঁশখালীতে ছাত্রদলের মশাল মিছিল বাঁশখালীর ‘কাহারঘোনা সংস্কার পরিষদ’র দ্বিবার্ষিক কমিটিতে সভাপতি হারুন, সম্পাদক মিজান গর্তে ভরা বাঁশখালী প্রধানসড়ক, ভোগান্তিতে যাত্রী-চালক বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাঁশখালীতে সড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা, গ্রামীণ ব্যাংকের শাখার বাইরে আগুন

বাঁশখালীর বন্যাদুর্গত বাহারছড়ায় ২৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা

  • প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের বন্যাদুর্গত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে মোবাইল স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) পশ্চিম চাপাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) অর্থায়নে এবং চট্টগ্রাম জেলা পরিবার পরিকল্পনা বিভাগের ব্যবস্থাপনায় বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রীন হিল এ কর্মসূচি বাস্তবায়ন করে।

দিনব্যাপী এ ক্যাম্পে ২৫০ জনের বেশি গর্ভবতী নারী, প্রসূতি মা, কিশোর-কিশোরী ও সাধারণ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রজনন স্বাস্থ্যবিষয়ক পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। পাশাপাশি বিতরণ করা হয় প্রসবকালীন প্রয়োজনীয় উপকরণ (ডেলিভারি কিট)।

ক্যাম্পের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক বিপ্লব বড়ুয়া। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক (সিসি) ডা. শামীমা হাসনাত এবং বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন।

ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান ও কার্যক্রম তদারকি করেন মা ও শিশু স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তা (এমও-এমসিএইচ) ডা. শামীম আকতার। এ সময় স্বাস্থ্যকর্মীরা রোগীদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি বন্যা-পরবর্তী সংক্রামক রোগ প্রতিরোধ এবং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় পরামর্শ দেন।

ক্যাম্প পরিচালনায় সহযোগিতা করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক মুনির উদ্দীন চৌধুরী ও ইফতেখার উদ্দিন মোহাম্মদ শহিদুল্লা চৌধুরী। চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণে দায়িত্ব পালন করেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. এহসানুর রহমান চৌধুরী ও প্রিয়া দে, পরিবার কল্যাণ পরিদর্শিকা মুনিরা ইয়াছিন, গ্রীন হিলের প্রোগ্রাম ম্যানেজার সাহাব উদ্দিন, মনিটরিং অফিসার আজমল হুদা, মিডওয়াইফ জুতিপা আকতারসহ বাহারছড়া ইউনিয়নের স্বাস্থ্য ও মাঠপর্যায়ের কর্মীরা।

বন্যা-পরবর্তী সময়ে দুর্গত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও সুধীজন। তাঁরা এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews