বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রী চলে গেলেন না ফেরার দেশে, শেষকৃত্যে নিখোঁজ স্বামীকে খুঁজছে পরিবার ছনুয়ায় পুলিশের জালে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মানিক পুনরায় বাঁশখালী জামায়াতের আমীর নির্বাচিত হলেন অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল বাঁশখালীতে অবৈধ বালুর ডাম্পিং পয়েন্টে অভিযান, একজনের কারাদণ্ড ওয়াজেদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীর সাদাত হোসেন হলেন খাগড়াছড়ির দীঘিনালার ইউএনও বাঁশখালীতে পৌরসভা ছাত্রদলের মশাল মিছিল, ‘টোকাই-কিশোর গ্যাং ভাড়া করে নাশকতার অপচেষ্টা’ বাঁশখালীর বন্যাদুর্গত বাহারছড়ায় ২৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা তিন মাসের বদ্ধ ট্যাংকে নামতেই মৃত্যু, প্রাণ গেল বাঁশখালীর নাজমুলের উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে আল্লামা ইকবালের ১৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার

স্ত্রী চলে গেলেন না ফেরার দেশে, শেষকৃত্যে নিখোঁজ স্বামীকে খুঁজছে পরিবার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

তৌহিদ-উল বারী,বার্তাসম্পাদক::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের দাশপাড়া এলাকার অমল দাশ (প্রদীপের বাবা) গত দুই থেকে তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। পারিবারিক মনোমালিন্যের জেরে তিনি বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

এদিকে, মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় তাঁর স্ত্রী মৃত্যুবরণ করেছেন। এমন শোকাবহ পরিস্থিতিতে স্বামীর অপেক্ষায় রয়েছেন পরিবারের সদস্যরা। স্ত্রীর শেষকৃত্য সম্পন্ন করার আগে তাঁকে একনজর দেখতে চান পরিবারের স্বজনেরা।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত দুই-তিন দিন আগে পারিবারিক মনোমালিন্যের কারণে বাড়ি থেকে বের হয়ে যান অমল দাশ। এরপর আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ অবস্থায় অমল দাশের সন্ধান পেতে শীলকূপসহ আশপাশের এলাকার মানুষের সহযোগিতা কামনা করেছে পরিবার। কেউ তাঁর সন্ধান পেলে অথবা কোথাও দেখে থাকলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

একটি শোকাহত পরিবারের এই কঠিন সময়ে অমল দাশকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছেন স্বজনেরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews