
বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল শাহ আমানত দাখিল মাদরাসায় প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য নতুন একাডেমিক ভবনের নির্মাণকাজের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে বুধবার (১১ নভেম্বর) সকালে ভবন নির্মাণের স্থান নির্ধারণ করে মাটি পরীক্ষা (সয়েল টেস্ট) কার্যক্রম সম্পন্ন করা হয়।
মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলী নেওয়াজ চৌধুরী (ইরান) মাটি পরীক্ষার কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ সময় মাদরাসা পরিচালনা পরিষদের সদস্য ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় আলী নেওয়াজ চৌধুরী (ইরান) বলেন, নতুন একাডেমিক ভবনটি মাদরাসার দীর্ঘদিনের প্রয়োজন। এ উদ্যোগ বাস্তবায়নে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলামের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ। তাঁর এ উদ্যোগ মাদরাসার শিক্ষা অবকাঠামোর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি।