
বাঁশখালী সংলাপ::: মোজাম্বিক প্রবাসী বাংলাদেশি ফোরকানুল ইসলাম চৌধুরী (ফোরকান) আর নেই। স্নায়ুরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম নগরীর ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৯ নভেম্বর) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, ফোরকানুল ইসলাম চৌধুরী দীর্ঘদিন ধরে আফ্রিকার দেশ মোজাম্বিকে বসবাস করে আসছিলেন। গত বছর ভারতে উন্নত চিকিৎসা গ্রহণের পর তিনি পুনরায় মোজাম্বিকে ফিরে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে গত ২১ অক্টোবর উন্নত চিকিৎসার জন্য মোজাম্বিক থেকে বাংলাদেশে আসেন।
দেশে ফেরার পর চিকিৎসা পরীক্ষায় তাঁর স্নায়ুরোগ শনাক্ত হয়। সর্বশেষ চট্টগ্রাম নগরীর ন্যাশনাল হাসপাতালে ভর্তি হন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তাঁর মৃত্যু হয়।
মরহুম ফোরকানুল ইসলাম চৌধুরীর গ্রামের বাড়ি বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে।
তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও মোজাম্বিক প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।