বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে সীমানার গাছের ডাল কাটা নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের আঘাতে বৃদ্ধের মৃত্যু শীলকূপে গভীর নলকূপ স্থাপনের চলমান কাজ পরিদর্শন, উপকৃত হবে ৩০০ পরিবার প্রবাসে ১৮ বছরের জীবনসংগ্রামের অবসান, মোজাম্বিকে ম্যালেরিয়ায় মারা গেলেন বাঁশখালীর এমদাদুল বাঁশখালীতে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি, তিন প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে বনভূমি উচ্ছেদ অভিযানে বনকর্মীর ওপর সংঘবদ্ধ হামলা, আহত ৬ হারিয়ে যেতে বসেছে বাঁশখালীর মৃৎশিল্প বাঁশখালীতে হাসিনার নামে মাইকিংয়ের ঘটনায় জড়িতদের খুঁজছে পুলিশ, জব্দ অটোরিকশা জীবনযাত্রার পরিবর্তন ও প্রতিকূলতা মোকাবিলায় অভিবাসন নিয়ে বাঁশখালীতে রামরু’র আলোচনা পাহাড় কাটার বিরুদ্ধে বাঁশখালীতে অভিযান, একজনকে কারাগারে পাঠালেন এসি-ল্যান্ড বাঁশখালী ইকোপার্কের স্বচ্ছ লেক ঢেকেছে টোপাপানা ও জলজ ঘাসে, হারাচ্ছে পর্যটক

বাঁশখালীতে সীমানার গাছের ডাল কাটা নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের আঘাতে বৃদ্ধের মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালীতে বিরোধপূর্ণ সীমানার একটি গাছের (ডাল) শাখা কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে আব্দুল মালেক (৬২) নামে আরেক চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার শেখেরখীল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বোছারপাড়ার সোবহান বাপের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত আব্দুল মালেক ওই এলাকার মকবুল ছোবহানের ছেলে। অভিযুক্ত জাকের হোসেন তাঁর চাচাতো ভাই এবং মৃত নজির আহমদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে বিরোধপূর্ণ সীমানার একটি গাছের শাখা কাটা নিয়ে আব্দুল মালেক ও জাকের হোসেনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় জাকের হোসেন তাঁকে প্রতিশোধ নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।

পরে দুপুর ২টার দিকে মসজিদে জোহরের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে আব্দুল মালেকের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, আগে থেকে সেখানে অবস্থান নেওয়া জাকের হোসেন তাঁকে লক্ষ্য করে লাঠি ছুড়ে মারেন। এতে গুরুতর আঘাত পেয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের আরেক চাচাতো ভাই ফরিদুল আলম জানান, আব্দুল মালেক ও জাকের হোসেন সম্পর্কে চাচাতো ভাই। বিরোধপূর্ণ সীমানার গাছের শাখা কাটা নিয়ে বিরোধের জের ধরে জাকের হোসেনের লাঠির আঘাতে আব্দুল মালেকের মৃত্যু হয়েছে বলে তিনি দাবি করেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানা হেফাজতে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

বাঁশখালী থানার অপারেশন অফিসার মো. আরিফ হোসাইনও তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করার তথ্য নিশ্চিত করেছেন। আটক তিনজনের মধ্যে জাকের হোসেনের স্ত্রী ও দুই কন্যা বলে জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews