শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে কঠিন চীবর দান সম্পন্ন, শান্তি ও সম্প্রীতির বার্তা দিলেন বৌদ্ধ ধর্মীয় নেতারা শীলকূপে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাঁশখালীতে অভিযান, জব্দ বিপুল নকল শিশু খাদ্যপণ্য বাঁশখালীতে বন্যা-দুর্গত ৫০০ জনের বেশি মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা বাঁশখালীতে আলাওল কলেজে ডিগ্রি পরীক্ষাকেন্দ্র ঘোষণা বাংলাদেশে ময়নাতদন্ত (পোস্টমর্টেম) ব্যবস্থা কি বদলানোর সময় হয়নি? বাঁশখালীতে সীমানার গাছের ডাল কাটা নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের আঘাতে বৃদ্ধের মৃত্যু শীলকূপে গভীর নলকূপ স্থাপনের চলমান কাজ পরিদর্শন, উপকৃত হবে ৩০০ পরিবার প্রবাসে ১৮ বছরের জীবনসংগ্রামের অবসান, মোজাম্বিকে ম্যালেরিয়ায় মারা গেলেন বাঁশখালীর এমদাদুল বাঁশখালীতে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি, তিন প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

বাঁশখালীতে কঠিন চীবর দান সম্পন্ন, শান্তি ও সম্প্রীতির বার্তা দিলেন বৌদ্ধ ধর্মীয় নেতারা

  • প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাহারঘোনা মিনজিরিতলা সংঘরাজ অভয়তিষ্য পারিজাত আরাম বিহারে দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানমালার মধ্য দিয়ে কঠিন চীবর দান সম্পন্ন হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত এ আয়োজনে বক্তারা বলেছেন, বৌদ্ধ ধর্মাবলম্বীরা শান্তি ও সম্প্রীতিতে বিশ্বাসী। তাঁরা সর্বজীবের মঙ্গল কামনা করেন এবং বিশ্বের সব প্রাণীর সুখ ও শান্তির জন্য প্রার্থনা করেন।

বাঙালি বৌদ্ধদের ত্রিসংঘরত্ন সপ্তম সংঘরাজ সদ্ধর্মকীর্তি অভয়তিষ্য মহাথেরো, একাদশ সংঘরাজ সুসাহিত্যিক শাসনশ্রী মহাথেরো এবং বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার বর্তমান উপসংঘরাজ সদ্ধর্মনিধি ধর্মদর্শী মহাথেরোসহ আলোকিত পুণ্যপুরুষ বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. অনোমদর্শী বড়ুয়ার জন্মভূমিতে এ আয়োজন করা হয়।

দুই পর্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রথম পর্বে সকালে সমবেত প্রার্থনা, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন এবং প্রয়াত ভিক্ষুসংঘ ও জ্ঞাতিদের পারলৌকিক সদ্গতি কামনায় অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শীলকূপ জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ শিক্ষাবিদ ভদন্ত রাহুলপ্রিয় মহাথেরো। সদ্ধর্মদেশক ছিলেন বাঁশখালী সার্বজনীন বোধিচৈত্য বিহারের অধ্যক্ষ সদ্ধর্মতিলক বুদ্ধপ্রিয় মহাথেরো এবং বাঁশখালী কেন্দ্রীয় শীলকূপ চৈত্য বিহারের উপাধ্যক্ষ শাসনপ্রিয় ভিক্ষু। উদ্বোধন করেন কাহারঘোনা মিনজিরিতলা সংঘরাজ অভয়তিষ্য পারিজাত আরাম বিহারের অধ্যক্ষ মৈত্রীবোধি ভিক্ষু।

বিকেলে দ্বিতীয় পর্বে কঠিন চীবর দান ও সদ্ধর্মসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাঁশখালী শাসন কল্যাণ ভিক্ষু সমিতির সভাপতি ও জলদী ধর্মরত্ন বিহারের অধ্যক্ষ সংঘরশ্মি ধর্মপাল মহাথেরো। উদ্বোধনী বক্তব্য দেন বাঁশখালী কেন্দ্রীয় শীলকূপ চৈত্য বিহারের অধ্যক্ষ কর্মবীর দেবমিত্র মহাথেরো।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ড. মোহাম্মদ জাকারিয়া। তিনি অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন ও বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রবিউল হক।

এতে সদ্ধর্মদেশক হিসেবে বক্তব্য দেন সংঘমিত্র বিপাসনা মেডিটেশন ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক প্রজ্ঞাদর্শী থের, হাজারীকুল বোধিরত্ন বিহারের অধ্যক্ষ ভদন্ত সৌরভবোধি থের ও ভদন্ত শান্তবিনীত ভিক্ষু। স্বাগত বক্তব্য দেন সাংবাদিক কল্যাণ বড়ুয়া। বক্তব্য দেন বাবুল বড়ুয়া।

দুই পর্বের অনুষ্ঠান সঞ্চালনা করেন কাকন বড়ুয়া, সোহেল বড়ুয়া, নয়ন বড়ুয়া ও বিজয় বড়ুয়া।

উল্লেখ্য, বাঁশখালীর আটটি বৌদ্ধ বিহারের মধ্যে সর্বশেষ কঠিন চীবর দান অনুষ্ঠান হিসেবে এ আয়োজন সম্পন্ন হয়। রাতে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews