রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে আল্লামা ইকবালের ১৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার পালেগ্রাম হাকিম মিয়া শাহ (রহ.) মাদরাসায় সিরাত পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাঁশখালীতে নানুর বাড়িতে আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না ছাত্রলীগ নেতা বাবুর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বাঁশখালীতে ছাত্রদলের মশাল মিছিল বাঁশখালীর ‘কাহারঘোনা সংস্কার পরিষদ’র দ্বিবার্ষিক কমিটিতে সভাপতি হারুন, সম্পাদক মিজান গর্তে ভরা বাঁশখালী প্রধানসড়ক, ভোগান্তিতে যাত্রী-চালক বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাঁশখালীতে সড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা, গ্রামীণ ব্যাংকের শাখার বাইরে আগুন বাঁশখালীতে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার বাঁশখালীতে ৪০০ ছাত্রী পেল শিক্ষা উপকরণ, ৪২ জনকে বাইসাইকেল বিতরণ

উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে আল্লামা ইকবালের ১৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার

  • প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: প্রাচ্যের কবি ও দার্শনিক আল্লামা মুহাম্মদ ইকবালের ১৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালীতে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) প্রান্তিকের গণপাঠাগার উপকূলীয় পাবলিক লাইব্রেরির উদ্যোগে লাইব্রেরি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আল্লামা মুহাম্মদ ইকবালের জন্মবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক সাঈফী আনোয়ারুল আজীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য দেন সরকারি আলাওল কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মাদ আজিজুর রহমান, শেখেরখীল দারুচ্ছালাম সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ ইসমাইল, উপকূলীয় ছনুয়া খুদুকখালী হোছাইনিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আবদুর রশিদ, মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজের দর্শন বিভাগের প্রভাষক কামরুন নাহার আক্তার, বাঁশখালী জেনারেল হাসপাতাল লিমিটেডের সিনিয়র ভাইস চেয়ারম্যান মুহাম্মদ মোখতার হোছাইন সিকদার।

এ ছাড়া বক্তব্য দেন জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার জয়েন্ট সেক্রেটারি মাওলানা ইয়াসীন আমিনী, পুঁইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সেলিনা আক্তার, ছনুয়া মনুমিয়াজি বাজার জামে মসজিদের খতিব মাওলানা মোজাম্মেল হক ইউনুস এবং রশিদিয়া দারুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা আব্বাস উদ্দিন নুরী।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপকূলীয় পাবলিক লাইব্রেরির গ্রন্থাগারিক রেশমিনা রেশমি। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ রাশেদ।

আলোচনায় বক্তারা আল্লামা ইকবালের জীবন, দর্শন, সাহিত্যকর্ম এবং মানবজাগরণে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, ইকবালের চিন্তাধারা, সৃজনশীলতা ও আত্মজাগরণের দর্শন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। তাঁর সাহিত্য ও দর্শন মানুষকে আত্মপরিচয়, আত্মমর্যাদা ও জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করে।

বক্তারা আরও আশাবাদ ব্যক্ত করেন, জ্ঞানচর্চা, পাঠাভ্যাস ও এ ধরনের সৃজনশীল উদ্যোগ অব্যাহত থাকলে ভবিষ্যতে এ জনপদ থেকেও আল্লামা ইকবালের মতো কালজয়ী মনীষীর জন্ম হতে পারে।

অনুষ্ঠানে স্থানীয় শিক্ষাবিদ, শিক্ষক, শিক্ষার্থী, পাঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews