রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তিন মাসের বদ্ধ ট্যাংকে নামতেই মৃত্যু, প্রাণ গেল বাঁশখালীর নাজমুলের উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে আল্লামা ইকবালের ১৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার পালেগ্রাম হাকিম মিয়া শাহ (রহ.) মাদরাসায় সিরাত পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাঁশখালীতে নানুর বাড়িতে আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না ছাত্রলীগ নেতা বাবুর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বাঁশখালীতে ছাত্রদলের মশাল মিছিল বাঁশখালীর ‘কাহারঘোনা সংস্কার পরিষদ’র দ্বিবার্ষিক কমিটিতে সভাপতি হারুন, সম্পাদক মিজান গর্তে ভরা বাঁশখালী প্রধানসড়ক, ভোগান্তিতে যাত্রী-চালক বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাঁশখালীতে সড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা, গ্রামীণ ব্যাংকের শাখার বাইরে আগুন বাঁশখালীতে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

তিন মাসের বদ্ধ ট্যাংকে নামতেই মৃত্যু, প্রাণ গেল বাঁশখালীর নাজমুলের

  • প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

শিব্বির আহমদ রানা::: চট্টগ্রামের সাতকানিয়ায় নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকের সাটারিং (তক্তা) খুলতে গিয়ে নাজমুল হোসেন (১৫) নামে এক শিশুশ্রমিকের মৃত্যু হয়েছে। ট্যাংকের ভেতরে অক্সিজেনস্বল্পতা ও সম্ভাব্য বিষাক্ত গ্যাসের কারণে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে নাজমুলকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে আরও তিনজন অসুস্থ হয়ে পড়েন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন।

রবিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কেশুয়া এলাকার ডাক্তার নাছির উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত নাজমুল বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আলম মাঝিপাড়া এলাকার বাসিন্দা মো. ওসমান গণির ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নাজমুলসহ কয়েকজন শ্রমিক স্থানীয় রাজমিস্ত্রি (কন্ট্রাক্টর) মোস্তফা মেস্ত্রির অধীনে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। ঘটনার দিন নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকের সাটারিং খোলার জন্য নাজমুল ভেতরে প্রবেশ করেন। কিছুক্ষণ পর তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে অন্য শ্রমিকেরা তাঁকে উদ্ধারের জন্য ট্যাংকের ভেতরে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁরাও অক্সিজেনস্বল্পতা ও গ্যাসের প্রভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

স্থানীয়দের ধারণা, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সেফটি ট্যাংকের ভেতরে বৃষ্টির পানি জমে গ্যাসের সৃষ্টি হয়েছিল। পর্যাপ্ত অক্সিজেনের অভাবে নাজমুলের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ট্যাংকের ভেতরে কী ধরনের গ্যাস ছিল, তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়।

আহতদের মধ্যে মোস্তফা মেস্ত্রি (২৭) ও মো. শফিকের (৩০) নাম জানা গেছে। অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পুকুরিয়াস্থ সিবি হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ চৌধুরী জানান, নাজমুলকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। অসুস্থ অপর তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তাঁরা আশঙ্কামুক্ত।

এদিকে নিহতের বাবা মো. ওসমান অভিযোগ করে বলেন, ‘আমার ছেলে ঠিকাদার মোস্তফার অবহেলার কারণে মারা গেছে। সেফটি ট্যাংকটি প্রায় তিন মাস ধরে ঢাকনাসহ বন্ধ ছিল। ট্যাংকের ভেতরের পরিস্থিতি যাচাই না করেই ঠিকাদার আমার ছেলেকে সেখানে নামতে বলেন। অক্সিজেনের অভাবে আমার ছেলে মারা যায়। দুর্ঘটনার পর ভবনমালিকও তাকে উদ্ধারে কোনো সহযোগিতা করেননি। খবর পেয়ে আমরা স্থানীয়দের সহায়তায় হাতুড়ি দিয়ে ট্যাংকের নিচের অংশ ছিদ্র করে ছেলেকে উদ্ধার করি। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার চাই।’

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, ঘটনাটি সম্পর্কে সাতকানিয়া থানা পুলিশ তাঁদের অবহিত করেছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির প্রক্রিয়া চলছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews