বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাঁশখালীতে সড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা, গ্রামীণ ব্যাংকের শাখার বাইরে আগুন বাঁশখালীতে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার বাঁশখালীতে ৪০০ ছাত্রী পেল শিক্ষা উপকরণ, ৪২ জনকে বাইসাইকেল বিতরণ বাঁশখালীতে বসতবাড়ি থেকে ৮ ফুটের বার্মিজ অজগর উদ্ধার, বনে অবমুক্ত বাঁশখালীর ছনুয়ায় বন্যাদুর্গত ৩০০ জনকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিল গ্রীন হীল বাঁশখালীতে বিএনপি নেতার বাড়ির দরজায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ গণ্ডামারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান লেয়াকত আলী জলবায়ু পরিবর্তনে শিক্ষার চ্যালেঞ্জ দেখতে বাঁশখালীতে ইউনিসেফের প্রতিনিধি দল বাঁশখালী উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী অ্যাডভোকেট জসিম উদ্দিন

বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা যুক্তিনির্ভর ও সাবলীল বক্তব্য উপস্থাপনের মাধ্যমে নিজেদের মেধা ও প্রতিভার স্বাক্ষর রাখে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোহাম্মদ সেলিম উদ্দিন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাঁশখালী উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান আল মামুন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা বিদ্যালয়ে নতুন আঙ্গিকে স্থাপিত উপকরণ গ্যালারি পরিদর্শন করেন। গ্যালারির সাজসজ্জা ও শিক্ষা উপকরণের সুশৃঙ্খল উপস্থাপনা দেখে তাঁরা মুগ্ধতা প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. আবদুল হামিদ বলেন, প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহর দক্ষ পরিচালনা ও পরিকল্পনায় বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দিন দিন এগিয়ে যাচ্ছে। বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও ব্যতিক্রমী উদ্যোগ প্রশংসনীয়। তিনি উপজেলার অন্যান্য প্রাথমিক বিদ্যালয়কেও এ বিদ্যালয়ের কার্যক্রম অনুসরণ করার আহ্বান জানান।

এ সময় ক্ষুদে শিক্ষার্থীদের সাবলীল, যুক্তিনির্ভর ও প্রাণবন্ত বক্তব্য শুনে অতিথিরা অভিভূত হন। তাঁরা বলেন, প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ, আত্মবিশ্বাস, বাচনভঙ্গি ও নেতৃত্বের গুণাবলি বিকাশে বিতর্ক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের শিক্ষক মো. সিরাজুল ইসলাম, তৃষিত কুমার বড়ুয়া ও সাজেদুল আমিন।প্রতিযোগিতা শেষে প্রধান শিক্ষকের পরিকল্পনায় বিজয়ী ও বিজিত উভয় দলের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews