সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে হাসিনার নামে মাইকিংয়ের ঘটনায় জড়িতদের খুঁজছে পুলিশ, জব্দ অটোরিকশা জীবনযাত্রার পরিবর্তন ও প্রতিকূলতা মোকাবিলায় অভিবাসন নিয়ে বাঁশখালীতে রামরু’র আলোচনা পাহাড় কাটার বিরুদ্ধে বাঁশখালীতে অভিযান, একজনকে কারাগারে পাঠালেন এসি-ল্যান্ড বাঁশখালী ইকোপার্কের স্বচ্ছ লেক ঢেকেছে টোপাপানা ও জলজ ঘাসে, হারাচ্ছে পর্যটক বাঁশখালীতে নিখোঁজের ১৩ দিনেও সন্ধান মেলেনি মাদরাসাছাত্রী সুমাইয়ার, উৎকণ্ঠায় পরিবার বাঁশখালী প্রাণিসম্পদ হাসপাতালে ১১ পদের ৬টিই শূন্য, ব্যাহত সেবা বায়েজিদে নাগরিক সোসাইটির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বাঁশখালীতে সবজি ক্ষেতের জালে আটকা বিষধর পদ্ম গোখরা, বনে অবমুক্ত বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জব্দ ড্রেজার পাইপ ও এক্সকাভেটর বাঁশখালীতে অবাধে বালু উত্তোলনে পরিবেশ বিপর্যয়ের শঙ্কা, নীরব ভূমিকায় প্রশাসন

বাঁশখালীতে হাসিনার নামে মাইকিংয়ের ঘটনায় জড়িতদের খুঁজছে পুলিশ, জব্দ অটোরিকশা

  • প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে মাইকিং করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় মাইকিংয়ের কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে পুলিশ। তবে এ ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা হয়নি বলে জানা যায়।

গত রোববার বিকেল থেকে প্রায় তিন মিনিটের ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে ‘প্রিয় বাঁশখালীবাসী, ডিসেম্বর মাসে শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তন করবেন’–এমন বক্তব্য প্রচার করতে শোনা যায়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশার পেছনে ‘মাইকিং কর্মসূচি’ লেখা একটি ব্যানার লাগিয়ে আগে থেকে ধারণ করা বক্তব্য প্রচার করা হচ্ছিল। কাথরিয়া ইউনিয়নের চুনতিবাজারের কাছাকাছি হালিয়াপাড়া এলাকা হয়ে পশ্চিম দিকে সাগরপাড়ের দিকে মাইকিং করা হয়। ব্যানারে আয়োজক হিসেবে ‘বাঁশখালী উপজেলা ছাত্রলীগ, চট্টগ্রাম দক্ষিণ’ লেখা ছিল।
ঘটনার খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ অনুসন্ধান শুরু করে। পরে রোববার দিবাগ রাত সাড়ে তিনটার দিকে কাথরিয়া ইউনিয়নের চুনতিবাজার এলাকার একটি গ্যারেজ থেকে মাইকিংয়ের কাজে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক গণমাধ্যমকে বলেন, ‘শেখ হাসিনার নামে মাইকিংয়ের ভিডিয়োটি পুলিশের নজরে এসেছে। মাইকিংয়ের কাজে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। তাঁদের গ্রেপ্তারে পুলিশের একটি দল কাজ করছে।’
এদিকে, বাঁশখালী থানার অপারেশন অফিসার মো. আরিফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাইকিংয়ের কাজে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews