মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ওয়াজেদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীর সাদাত হোসেন হলেন খাগড়াছড়ির দীঘিনালার ইউএনও বাঁশখালীতে পৌরসভা ছাত্রদলের মশাল মিছিল, ‘টোকাই-কিশোর গ্যাং ভাড়া করে নাশকতার অপচেষ্টা’ বাঁশখালীর বন্যাদুর্গত বাহারছড়ায় ২৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা তিন মাসের বদ্ধ ট্যাংকে নামতেই মৃত্যু, প্রাণ গেল বাঁশখালীর নাজমুলের উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে আল্লামা ইকবালের ১৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার পালেগ্রাম হাকিম মিয়া শাহ (রহ.) মাদরাসায় সিরাত পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাঁশখালীতে নানুর বাড়িতে আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না ছাত্রলীগ নেতা বাবুর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বাঁশখালীতে ছাত্রদলের মশাল মিছিল বাঁশখালীর ‘কাহারঘোনা সংস্কার পরিষদ’র দ্বিবার্ষিক কমিটিতে সভাপতি হারুন, সম্পাদক মিজান

বাঁশখালীর সাদাত হোসেন হলেন খাগড়াছড়ির দীঘিনালার ইউএনও

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন পেয়েছেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের সন্তান মোহাম্মদ সাদাত হোসেন। সোমবার (২৩ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে এ পদে পদায়ন করা হয়।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখার সিনিয়র সহকারী কমিশনার মো. হেদায়েত উল্যাহ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ সাদাত হোসেনকে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, আজ ২৪ নভেম্বর তাঁকে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

এর আগে মোহাম্মদ সাদাত হোসেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে অতিরিক্ত দায়িত্ব হিসেবে জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ও জেলা কারাগারের জেল সুপারের দায়িত্বও সামলান। চুয়াডাঙ্গায় প্রায় তিন বছর দায়িত্ব পালনের পর তিনি কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দেন। সেখানে প্রায় ১৫ মাস দায়িত্ব পালনের পাশাপাশি ইউনিয়ন পরিষদের প্রশাসক এবং ৫ আগস্ট-পরবর্তী সময়ে প্রায় দুই মাস ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেন।

পরবর্তী সময়ে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) এবং এখলাশপুর ইউনিয়নের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বেগমগঞ্জে কর্মরত অবস্থায় ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জনবান্ধব সেবা নিশ্চিতকরণ এবং সরকারি সম্পত্তি রক্ষায় বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আলোচনায় আসেন। এ সময় চৌমুহনী চৌরাস্তা এলাকায় সরকারি সম্পত্তি উদ্ধারে উচ্ছেদ অভিযান, মাদকবিরোধী অভিযান, অবৈধ মাটি কাটা ও ভেজালবিরোধী অভিযান পরিচালনায় ভূমিকা রাখেন। বিশেষ করে ভূমিসেবা সহজীকরণ ও প্রান্তিক মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাঁর উদ্যোগ প্রশংসিত হয়।

বেগমগঞ্জ থেকে বদলির পর গত মাসে তিনি বান্দরবান জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সেখান থেকে এবার তাঁকে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হলো।

উল্লেখ্য, মোহাম্মদ সাদাত হোসেনের সহধর্মিণীও বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি গত তিন মাস ধরে রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের এই কৃতী সন্তানের নতুন কর্মস্থলে পদায়নের খবরে স্থানীয়দের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews