বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত বাঁশখালীতে প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন, ইউনিয়নভিত্তিক সেবা নিশ্চিতের নির্দেশ এমপি জহিরুল ইসলামের বাঁশখালী সংলাপে সংবাদ প্রকাশের পর নিখোঁজ অমল দাশের সন্ধান মিলেছে স্ত্রী চলে গেলেন না ফেরার দেশে, শেষকৃত্যে নিখোঁজ স্বামীকে খুঁজছে পরিবার ছনুয়ায় পুলিশের জালে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মানিক পুনরায় বাঁশখালী জামায়াতের আমীর নির্বাচিত হলেন অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল বাঁশখালীতে অবৈধ বালুর ডাম্পিং পয়েন্টে অভিযান, একজনের কারাদণ্ড ওয়াজেদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীর সাদাত হোসেন হলেন খাগড়াছড়ির দীঘিনালার ইউএনও বাঁশখালীতে পৌরসভা ছাত্রদলের মশাল মিছিল, ‘টোকাই-কিশোর গ্যাং ভাড়া করে নাশকতার অপচেষ্টা’

বাঁশখালীতে প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন, ইউনিয়নভিত্তিক সেবা নিশ্চিতের নির্দেশ এমপি জহিরুল ইসলামের

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাঁশখালী অফিসার্স ক্লাবের হলরুমে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুয়েল মজুমদার।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম বলেন, বাঁশখালী উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জনবল সংকট রয়েছে। এ সংকট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। উপজেলার প্রতিটি ইউনিয়নে খামারিদের জন্য প্রাণিসম্পদ সেবা নিশ্চিত করতে হবে। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে প্রাণিসেবা পৌঁছে দেওয়া গেলে খামারিরা আরও উৎসাহিত হবেন এবং প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ত্বরান্বিত হবে।

আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, খামারিদের উৎসাহিত করা এবং প্রাণিসম্পদকে রপ্তানিমুখী খাতে পরিণত করার সম্ভাবনা তুলে ধরা হয়। স্থানীয় পর্যায়ে খামারিদের দক্ষতা বৃদ্ধি, নিয়মিত প্রাণিসেবা নিশ্চিত করা এবং প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সংশ্লিষ্ট দপ্তর ও অংশীজনদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমান আহমদ, পৌরসভা জামায়াতের আমীর অধ্যক্ষ আবু তাহের, উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ওবাইদুল হক, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী জিএম সাইফুল ইসলাম মিনার, নারী অধিকার নেত্রী বেগম নিলুফা আক্তারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, খামারি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে এক র্যালী অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews