মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ছনুয়ায় পুলিশের জালে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মানিক পুনরায় বাঁশখালী জামায়াতের আমীর নির্বাচিত হলেন অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল বাঁশখালীতে অবৈধ বালুর ডাম্পিং পয়েন্টে অভিযান, একজনের কারাদণ্ড ওয়াজেদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীর সাদাত হোসেন হলেন খাগড়াছড়ির দীঘিনালার ইউএনও বাঁশখালীতে পৌরসভা ছাত্রদলের মশাল মিছিল, ‘টোকাই-কিশোর গ্যাং ভাড়া করে নাশকতার অপচেষ্টা’ বাঁশখালীর বন্যাদুর্গত বাহারছড়ায় ২৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা তিন মাসের বদ্ধ ট্যাংকে নামতেই মৃত্যু, প্রাণ গেল বাঁশখালীর নাজমুলের উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে আল্লামা ইকবালের ১৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার পালেগ্রাম হাকিম মিয়া শাহ (রহ.) মাদরাসায় সিরাত পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ছনুয়ায় পুলিশের জালে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মানিক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছনুয়া ইউনিয়ন শাখার সহ-সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন মানিককে (৩২) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদুকখালী বলী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জয়নাল আবেদিন মানিক ছনুয়া ইউনিয়নের খুদুকখালী এলাকার কমর আলী মাঝির পাড়ার সুফি আলমের ছেলে। পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে।

বাঁশখালী থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন সময়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এলাকায় মশাল মিছিল, যানবাহন ভাঙচুরসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। গ্রেপ্তার জয়নাল আবেদিন মানিককে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews