মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কাথরিয়ায় আগুনে নিঃস্ব চার ব্যবসায়ী, ক্ষতির পরিমাণ ৪০ লাখের বেশি শীলকূপ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সাব-সেন্টারের উদ্বোধন জসিমের তিন এতিম সন্তানের ভবিষ্যতে ৬ লাখ ৯৩ হাজার টাকা দিলেন মোজাম্বিক প্রবাসীরা বাঁশখালীর ছাত্রলীগ-যুবলীগের দুই নেতা ঢাকা থেকে গ্রেপ্তার আমেরিকার এলপিজিবাহী বিশাল জাহাজের ট্রান্সফারে বাঁশখালীর সন্তান ক্যাপ্টেন নূর মোহাম্মদ স্নায়ুরোগে প্রাণ গেল মোজাম্বিক প্রবাসী বাঁশখালীর ফোরকানের বৈলছড়িতে নাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, সরলকে হারিয়ে বৈলছড়ির জয় শীলকূপে শ্যামা পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বাঁশখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা বাঁশখালীতে কঠিন চীবর দান সম্পন্ন, শান্তি ও সম্প্রীতির বার্তা দিলেন বৌদ্ধ ধর্মীয় নেতারা

জসিমের তিন এতিম সন্তানের ভবিষ্যতে ৬ লাখ ৯৩ হাজার টাকা দিলেন মোজাম্বিক প্রবাসীরা

  • প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: বিমানে যাত্রাকালে মৃত্যুবরণকারী প্রবাসী বাংলাদেশি জসিম উদ্দিনের তিন এতিম সন্তান ও বিধবা স্ত্রীর পাশে দাঁড়িয়েছেন আফ্রিকার দেশ মোজাম্বিকে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা। পরিবারের ভবিষ্যৎ বিবেচনায় প্রবাসীদের সম্মিলিত উদ্যোগে সংগ্রহ করা ৬ লাখ ৯৩ হাজার টাকা আর্থিক সহায়তা হিসেবে তুলে দেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সকালে বাংলাদেশে অবস্থানরত মোজাম্বিক প্রবাসীদের একটি প্রতিনিধি দল জসিম উদ্দিনের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের হাতে এ অর্থ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন মোজাম্বিক প্রবাসী ইকবাল হোসেন টিটু, শহিদুল ইসলাম, মুবিন সিকদার, আমির হোছাইন, তহিদুল ইসলাম, মিজানুর রহমান ও মোহাম্মদ ইউনুস। এ উদ্যোগের বিষয়ে ভিডিও বার্তার মাধ্যমে যুক্ত ছিলেন মোজাম্বিক বাংলাদেশ কমিউনিটির আহ্বায়ক মো. আনিছুর রহমান।

জানা যায়, মোজাম্বিকে জসিম উদ্দিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তাঁর তিন সন্তান ও বিধবা স্ত্রীর ভবিষ্যতের কথা চিন্তা করে স্থানীয় বাংলাদেশি ব্যবসায়ীরা পরিবারের জন্য আর্থিক সহায়তা সংগ্রহের উদ্যোগ নিতে মোজাম্বিক বাংলাদেশ কমিউনিটির আহ্বায়ক আনিছুর রহমানকে অনুরোধ জানান।

পরবর্তীতে আনিছুর রহমান মোজাম্বিকের মিলান্জি এলাকার বাংলাদেশি জ্যেষ্ঠ ব্যবসায়ীদের সঙ্গে পরামর্শ করে কমিউনিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে জসিম উদ্দিনের পরিবারের জন্য সহায়তার আবেদন জানান।

এই আবেদনে সাড়া দিয়ে মোজাম্বিকে বসবাসরত বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। প্রবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় মোট ৬ লাখ ৯৩ হাজার টাকা সংগ্রহ করা সম্ভব হয়।

মোজাম্বিক প্রবাসীদের এ উদ্যোগকে প্রবাসে বাংলাদেশিদের পারস্পরিক ভালোবাসা, মানবিকতা, ঐক্য ও ভ্রাতৃত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে প্রবাসে একজন বাংলাদেশির মৃত্যুতে তাঁর অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ মানবিক দায়বদ্ধতার পরিচয় বহন করে।

উল্লেখ্য, মোজাম্বিকে বসবাসরত কোনো বাংলাদেশি প্রবাসী আর্থিক সংকট, বিপদ কিংবা মৃত্যুর পর তাঁর পরিবারের আর্থিক সহায়তার প্রয়োজন হলে মোজাম্বিক বাংলাদেশ কমিউনিটির আহ্বায়ক আনিছুর রহমান কমিউনিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে ভয়েস বার্তার মাধ্যমে বিষয়টি তুলে ধরেন। এরপর প্রবাসীরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews