1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাছবাহী পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই যাত্রীর, আহত ২ বাঁশখালী রুটে ঈদফেরত যাত্রীদের ‘পকেট কাটতে’ গিয়ে ধরা, চার পরিবহনে জরিমানা বাঁশখালীতে মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন মা: ভ্রাম্যমাণ আদালতের ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, কর্মস্থলে ফেরার পথে প্রাণ গেল যুবকের শাহ আমানত দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য, মাছভর্তি নৌযান আটক আড়াই লাখ জরিমানা ফুটবল খেলতে গিয়েই ট্র্যাজেডি, লবণ মাঠের গর্তে ডুবে প্রাণ গেল শিশু আদিলের বাঁশখালী রুটে অতিরিক্ত ভাড়া আদায় রোধে পুলিশের অভিযান, যাত্রীদের টাকা ফেরত PinUp официальный сайт казино | Играть в казино онлайн в Казахстане Пинап казино официальный сайт зеркало — играть в казино онлайн из Казахстана

‘বাহমনিখীল ইলাহী ইসলামী যুব কাফেলা’র কার্যনির্বাহী কমিটির শপথ অনুষ্ঠান সম্পন্ন

  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

শেখেরখীল প্রতিনিধি:: চট্টগ্রামের বাঁশখালীস্থ শেখেরখীল দারুচ্ছালাম আদর্শ আলিম মাদরাসার হলরুমে শুক্রবার বিকেলে এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘বাহমনিখীল ইলাহী ইসলামী যুব কাফেলা’-এর ২০২৫-২৭ সেশনের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ সম্পন্ন হয়েছে।

​শপথ অনুষ্ঠানের এই দিনে সংগঠনটি মানবতার কল্যাণে এক মহতী উদ্যোগ গ্রহণ করে। এ সময় অসহায়, দুস্থ ও এতিমদের মাঝে নগদ অর্থ সহায়তা এবং গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য নগদ আর্থিক সহাযতা প্রদান করা হয়।

শেখেরখীল বায়তুর রব্বান শাহী জামে মসজিদের খতিব মাওলনা সরওয়ার কামাল হাবিবীর সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেখেরখীল ইউনিয়ন জামায়াতের আমীর শিক্ষাবিদ এমরান বাচ্চু।

সংগঠনের সদস্য ও শিক্ষাবিদ মোহাম্মদ মোজাম্মেল হক এর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সংগঠনের উপদেষ্ঠা ও শিক্ষাবিদ মাস্টার নওয়াব আলী, শিক্ষাবিদ তফাজ্জল হোসেন, কমর-উল হক, মাওলানা জাফর আহমেদ, সংগঠনের সহ-সভাপতি আক্তারুজ্জামান, সংগঠনের শিক্ষা, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. আতাউর রহমান।

এ সময় সংগঠনের সভাপতি মাওলানা মুহাম্মদ হাসমত উল্লাহ, সাধারণ সম্পাদক এস.এম ইমাম হোছাইন, সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ বায়েজিদ ইলাহী, অর্থ সম্পাদক মুহাম্মদ তারেকুল ইসলাম, সহ অর্থ সম্পাদক সাকিবুল হাসান মানিক, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মোজাহেরুল ইসলাম, অফিস ও প্রচার সম্পাদক হাফেজ আব্দুস সত্তার রেজভী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ সাকিব হোছাইন, কৃষি ও প্রবাসী কল্যাণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সংগঠনের এই শপথ গ্রহণ কেবল একটি দায়িত্ব গ্রহণ নয়, এটি সমাজ ও মানুষের প্রতি পবিত্র অঙ্গীকার। ইসলাম শুধু ইবাদতের ধর্ম নয়, মানবসেবারও ধর্ম। তাঁরা যুব সমাজের প্রতি আদর্শিক চেতনার পাশাপাশি মানবসেবার ব্রত নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান এবং সমাজের সুবিধা বঞ্চিত, দুস্থ ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য নবনির্বাচিত কমিটির জনকল্যাণমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

​নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর (২০২৫-২৭) সামাজিক ও ধর্মীয় কাজে গতিশীলতা আনবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট