রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে আল্লামা ইকবালের ১৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার পালেগ্রাম হাকিম মিয়া শাহ (রহ.) মাদরাসায় সিরাত পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাঁশখালীতে নানুর বাড়িতে আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না ছাত্রলীগ নেতা বাবুর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বাঁশখালীতে ছাত্রদলের মশাল মিছিল বাঁশখালীর ‘কাহারঘোনা সংস্কার পরিষদ’র দ্বিবার্ষিক কমিটিতে সভাপতি হারুন, সম্পাদক মিজান গর্তে ভরা বাঁশখালী প্রধানসড়ক, ভোগান্তিতে যাত্রী-চালক বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাঁশখালীতে সড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা, গ্রামীণ ব্যাংকের শাখার বাইরে আগুন বাঁশখালীতে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার বাঁশখালীতে ৪০০ ছাত্রী পেল শিক্ষা উপকরণ, ৪২ জনকে বাইসাইকেল বিতরণ

পালেগ্রাম হাকিম মিয়া শাহ (রহ.) মাদরাসায় সিরাত পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীতে পালেগ্রাম হাকিম মিয়া শাহ (রহ.) আলিম মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে সিরাত পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় মাদরাসার হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রথম শ্রেণি থেকে আলিম দ্বিতীয় বর্ষ পর্যন্ত শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়া এবং তাদের নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি ও বন কর্মকর্তা ইদ্রিস মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক ও অডিট কর্মকর্তা মুহাম্মদ আশরাফ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ফিরোজুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা শিহাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ সাইফুল ইসলাম এবং পরিষদের উপদেষ্টা ও ব্যবসায়ী মাওলানা মুহাম্মদ হাসান।

এ সময় পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কর অঞ্চল-৫, চট্টগ্রামের কর্মকর্তা মুহাম্মদ শোয়াইব এবং সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি, বহদ্দারহাট শাখার কর্মকর্তা মুহাম্মদ শাহেদুল ইসলাম।

এ ছাড়া পরিষদের কার্যকরী কমিটির সহ-সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দীন ও মুহাম্মদ নেজাম উদ্দিন, অর্থ সম্পাদক মুহাম্মদ আরিফুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক এইচ এম মুবিনুল হক, প্রকাশনা সম্পাদক মুহাম্মদ গিয়াস উদ্দিন, প্রবাসী কল্যাণ সম্পাদক মুহাম্মদ মামুনুর রশিদ এবং ছাত্রকল্যাণ সম্পাদক মাহমুদউল্লাহসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করতে হবে। তাঁর আদর্শ ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে পারলে ভবিষ্যতে আদর্শ নাগরিক ও আলোকিত মানুষ হিসেবে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখা সম্ভব হবে।

অনুষ্ঠানের শেষপর্যায়ে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং শিক্ষার্থীসহ প্রাক্তন ছাত্র পরিষদের সার্বিক অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন পরিষদের অর্থ সম্পাদক, হাজী মুহাম্মদ মহসিন কলেজের শিক্ষার্থী ও কাথরিয়া মজিদিয়া রশিদিয়া আদর্শ মাদরাসার সহকারী শিক্ষক মুহাম্মদ আরিফুল ইসলাম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews