মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
জলবায়ু পরিবর্তনে শিক্ষার চ্যালেঞ্জ দেখতে বাঁশখালীতে ইউনিসেফের প্রতিনিধি দল বাঁশখালী উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী অ্যাডভোকেট জসিম উদ্দিন বাঁশখালী: বনকর্মীদের ওপর হামলার মামলায় চারজন কারাগারে, প্রধান আসামি ধরাছোঁয়ার বাইরে বাঁশখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাঁশখালীর আদনান চট্টগ্রাম জেলা অনূর্ধ্ব-১৫ ফুটবল দলের চূড়ান্ত স্কোয়াডে বাঁশখালীতে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক বাঁশখালী প্রেস ক্লাবের সভাপতি আবু বক্কর বাবুল, সম্পাদক শিব্বির আহমদ রানা মাদকবিরোধী প্রতিবাদ করায় আলেমের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন বাঁশখালীতে শ্বশুরবাড়ি থেকে ব্যক্তির ঝুলন্ত মরদেহের সঙ্গে দুই শিশুর লাশ উদ্ধার বিকল্প সড়ক যোগাযোগে খুলছে নতুন সম্ভাবনা, প্রশস্ত হচ্ছে বাঁশখালী-চকরিয়া মহাসড়ক

বাঁশখালী উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী অ্যাডভোকেট জসিম উদ্দিন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থিত প্রার্থী হিসেবে অ্যাডভোকেট মো. জসিম উদ্দিনের নাম ঘোষণা করা হয়েছে। তিনি বাঁশখালী উপজেলা এনসিপির আহ্বায়ক এবং চট্টগ্রাম জজ কোর্টের একজন আইনজীবী।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ঢাকার বাংলামোটরে রূপায়ন টাওয়ারে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দ্বিতীয় ধাপে স্থানীয় সরকার নির্বাচনের জন্য আরও ১০০ জন প্রার্থীর তালিকা প্রকাশ করে এনসিপি। দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম আনুষ্ঠানিকভাবে এ তালিকা ঘোষণা করেন।

দলীয় সূত্রে জানা গেছে, এনসিপির স্থানীয় সরকার নির্বাচনবিষয়ক কমিটির অনুমোদনক্রমে প্রকাশিত তালিকায় উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদে দল-সমর্থিত প্রার্থীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে বাঁশখালী উপজেলা চেয়ারম্যান পদে অ্যাডভোকেট মো. জসিম উদ্দিনকে প্রার্থী ঘোষণা করা হয়।

অ্যাডভোকেট জসিম উদ্দিন বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের বাঁশখালা গ্রামের সন্তান। পেশাগত জীবনে তিনি চট্টগ্রাম জজ কোর্টে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বাঁশখালী উপজেলা এনসিপির আহ্বায়ক হিসেবে দলটির স্থানীয় সাংগঠনিক কার্যক্রমে যুক্ত রয়েছেন।

উল্লেখ্য, এর আগে গত ১০ মে প্রথম ধাপে উপজেলা ও পৌরসভা নির্বাচনে অংশ নিতে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল এনসিপি। ওই তালিকায় ৬৭ জন উপজেলা চেয়ারম্যান ও ৩৩ জন পৌরসভা মেয়র প্রার্থী ছিলেন। এবার দ্বিতীয় ধাপে আরও ১০০ জনের নাম ঘোষণা করল দলটি।

এর আগে পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনেও মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছিল এনসিপি। ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে তৃণমূল পর্যায়ে নির্বাচনী প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিচ্ছে দলটি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews