সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পৌরসভা ছাত্রদলের মশাল মিছিল, ‘টোকাই-কিশোর গ্যাং ভাড়া করে নাশকতার অপচেষ্টা’ বাঁশখালীর বন্যাদুর্গত বাহারছড়ায় ২৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা তিন মাসের বদ্ধ ট্যাংকে নামতেই মৃত্যু, প্রাণ গেল বাঁশখালীর নাজমুলের উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে আল্লামা ইকবালের ১৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার পালেগ্রাম হাকিম মিয়া শাহ (রহ.) মাদরাসায় সিরাত পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাঁশখালীতে নানুর বাড়িতে আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না ছাত্রলীগ নেতা বাবুর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বাঁশখালীতে ছাত্রদলের মশাল মিছিল বাঁশখালীর ‘কাহারঘোনা সংস্কার পরিষদ’র দ্বিবার্ষিক কমিটিতে সভাপতি হারুন, সম্পাদক মিজান গর্তে ভরা বাঁশখালী প্রধানসড়ক, ভোগান্তিতে যাত্রী-চালক বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বাঁশখালীতে পৌরসভা ছাত্রদলের মশাল মিছিল, ‘টোকাই-কিশোর গ্যাং ভাড়া করে নাশকতার অপচেষ্টা’

  • প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সারা দেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের বাঁশখালী পৌরসভায় মশাল মিছিল ও সমাবেশ করেছে পৌরসভা ছাত্রদল।

সোমবার (২৩ নভেম্বর) রাত ৭টার দিকে পৌরসভা ছাত্রদল নেতা তারেকুর রহমানের নেতৃত্বে উপজেলার টিএনটি অফিস এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাঁশখালী বড় মাদ্রাসার সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, স্বৈরশাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর আওয়ামী লীগের অধিকাংশ শীর্ষ নেতাও দেশ ছেড়েছেন। দেশে অবস্থানরত দলটির নেতাকর্মীদের রাজপথে তেমন দেখা যাচ্ছে না। বরং তারা আড়ালে থেকে ছিনতাইকারী, টোকাই ও কিশোর গ্যাংয়ের সদস্যদের অর্থের বিনিময়ে ভাড়া করে বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার অপচেষ্টা চালাচ্ছে।

বক্তারা আরও বলেন, রাতের আঁধারে ভাড়াটে সন্ত্রাসী ও কিশোর গ্যাং ব্যবহার করে নাশকতা সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের ছাত্রসমাজ এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত রয়েছে।

সমাবেশ থেকে সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়। কোথাও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত কাউকে শনাক্ত করা গেলে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করার অনুরোধ জানান বক্তারা। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবিও জানান ছাত্রনেতারা।

পৌরসভা ছাত্রদল নেতা তারেকুর রহমানের সভাপতিত্বে এবং আলাওল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি আমজাদ হোসেন, যুগ্ম সম্পাদক তানিম, সরকারি আলাওল কলেজ ছাত্রদলের সহসভাপতি রিফাতুল ইসলাম, পৌরসভা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম ও আবু বক্কর, কলেজ ছাত্রদল নেতা সরওয়ার আলম, আরিফ, হুমায়ুন, আলী আব্বাস, নেজাম ও ফরহাদ প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি।। 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews