বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

‘সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা’ প্রবন্ধগ্রন্থের মোড়ক উন্মোচন

  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৪৬২ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:: কবি ও কথাসাহিত্যিক জসিম উদ্দিন মনছুরির প্রবন্ধগ্রন্থ ‘সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় নগরীর পাঁচলাইশস্থ মাটি মিলনায়তনে চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্র আয়োজিত ‘নোঙ্গর’ সাহিত্য আড্ডা শেষে বর্ণাঢ্য আয়োজনে এ মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী মোহাম্মদ আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক কবি ও অধ্যাপক ড. ফরিদুদ্দিন ফারুক, প্রবীণ সাংবাদিক ও অধ্যাপক চৌধুরী গোলাম রব্বানী, কবি, অধ্যাপক ও দৈনিক পূর্বদেশ-এর সাহিত্যসম্পাদক কমরুদ্দিন আহমদ, চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্রের সভাপতি বিশিষ্ট প্রাবন্ধিক আমিরুল ইসলাম, মাসিক দিন-দুনিয়ার সম্পাদক মুহাম্মদ জাফর উল্লাহ, কবি ও অধ্যাপক মাইনুদ্দিন জাহেদ, কবি আরেফা সিদ্দিকা, নোঙ্গর সাহিত্যসম্পাদক আবু সাঈদ হান্নান, কবি সৈয়দ আহমদ শামীম, মোহাম্মদ ইসমাইল, বশির উল্লাহ সায়েম, প্রাবন্ধিক আরমানউজ্জামান, হানিফ মজুমদার, নাগরিক চোখ সম্পাদক মিজান মনির, কবি ও ব্যাংকার কফিল উদ্দিন দুলাল, কবি ও অধ্যাপক নিজাম উদ্দিন, আবু উবাইদা আরাফাত, কণ্ঠশিল্পী শাহাবুদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, সময়ের সংকট ও প্রেক্ষাপটে রচিত এই গ্রন্থটি সমসাময়িক রাষ্ট্রচিন্তার এক গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে। এতে গণঅভ্যুত্থানের বিভিন্ন মাত্রা, স্বৈরাচারী শাসনের নৃশংসতা, প্রতিবেশী দেশের অনধিকার হস্তক্ষেপ, নির্বাচন ও সংস্কার, রোহিঙ্গা ইস্যু, ফিলিস্তিন রাষ্ট্র গঠনের অন্তরায়, মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি, বাংলাদেশের অভ্যন্তরীণ ষড়যন্ত্র, জুলাই সনদের আলোকে নতুন বাংলাদেশের পথরেখা- ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

‘সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা’ প্রকাশ করেছে ঢাকার খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান শব্দশৈলী। এটি জসিম উদ্দিন মনছুরির তৃতীয় প্রবন্ধগ্রন্থ এবং দশম প্রকাশনা।

বক্তারা আশা প্রকাশ করেন, নতুন প্রজন্মের রাষ্ট্র-সমাজচিন্তায় গ্রন্থটি সুদূরপ্রসারী ভূমিকা রাখবে এবং সময়ের অমূল্য দলিল হিসেবে কালোত্তীর্ণ হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews