শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্যাকবলিত ২৫ পরিবারকে ঢেউটিন দিল মৌলানা হাবীব উল্লাহ (রহ.) ফাউন্ডেশন বাঁশখালীতে ট্রলিং বোটে অভিযান, ৫ হাজার কেজি মাছ জব্দ, ৬ আটক বন্যাকবলিত শীলকূপে শনিবার এনামুল হকের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসনে কাজ চলছে, বললেন এনজিও ব্যুরো প্রধান ডেঙ্গু প্রতিরোধে বাঁশখালীতে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান বাঁশখালীর বন্যাদুর্গতদের পুনর্বাসনে বড় উদ্যোগ নিচ্ছে জেলা পরিষদ বাঁশখালীতে ৬০০ বন্যাকবলিত পরিবারের পাশে মরহুম আলহাজ্ব শফিকুর রহমান ফাউন্ডেশন আগামী মাসে দেশে ফেরার কথা ছিল, ওমানে মারা গেলেন বাঁশখালীর যুবক বিশ্বকাপ ফাইনাল নিয়ে বাকবিতণ্ডা, বাঁশখালীতে কিশোর গ্যাংয়ের হামলায় মা-মেয়ে আহত বাঁশখালীর সরলে দ্য ইয়ুথ রেজোন্যান্সের ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন ২৫০ বন্যাদুর্গত

আইবিডাব্লিউএফের আজীবন সদস্য হলেন পুইছড়ির রোটারিয়ান মুবিন

  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ২০০ বার পড়া হয়েছে

সংলাপ ডেস্ক:: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুইছড়ি ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট উদ্যোক্তা ও সমাজসেবক মুবিনুল হক মুবিন Industrialist Businessmen Welfare Foundation (IBWF)-এর আজীবন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে আইবিডাব্লিউএফের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে সদস্যপদ গ্রহণ করেন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শহিদুল ইসলাম-এর আগমন উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জোনের সভাপতি ও চিকিৎসক নেতা ডা. ফজলুল হক এবং সঞ্চালনা করেন জোন সেক্রেটারি শাহজাহান মহিউদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি ডা. আনোয়ারুল আজীম, ডা. এটিএম রেজাউল করিম, ডা. আবু নাছের, নারী উদ্যোক্তা আমীন শাহীন, অটোপার্টস ব্যবসায়ী শওকত হোসেন এবং গার্মেন্টস ব্যবসায়ী সাইফুল্লাহ মনসুরসহ অনেকে।

মুবিনুল হক মুবিন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য এবং Rotary International-এর সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। এছাড়া তিনি আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন ও চট্টগ্রাম রেড ক্রিসেন্টসহ বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের আজীবন সদস্য হিসেবে সক্রিয় ভূমিকা পালন করছেন।

তিনি বাঁশখালীর পুইছড়ি ইউনিয়নের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম মাস্টার জাফর আহমদ একজন স্বনামধন্য শিক্ষাবিদ ছিলেন। বর্তমানে তিনি গার্মেন্টস অ্যাক্সেসরিজ উৎপাদন ও পানি বিশুদ্ধকরণ ব্যবসার সঙ্গে সম্পৃক্ত।

উল্লেখ্য, Industrialist Businessmen Welfare Foundation (আইবিডাব্লিউএফ) দেশের শিল্পপতি ও ব্যবসায়ীদের কল্যাণে কাজ করা একটি জাতীয় পর্যায়ের ফাউন্ডেশন, যা ব্যবসায়ী সমাজের উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews