
বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীতে প্রথমবারের মতো ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের নতুন পণ্য ডায়মন্ড এক্সট্রাপাওয়ার (DIAMOND Xtrapower)-এর বিপণন কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শীলকূপ টাইমবাজারের জাফর কমপ্লেক্সে ফিতা কেটে ও কেক কেটে পণ্যটির শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক আব্দুল্লাহ আল ফরহাদ।
অনুষ্ঠানে ডায়মন্ড সিমেন্টের সিনিয়র ম্যানেজার মোশাররফ হোসেন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ইঞ্জিনিয়ার) ইমরান খান, সিনিয়র এক্সিকিউটিভ মো. কাইছার আলম, এক্সিকিউটিভ মো. মাঈনুদ্দিন রিটন, বাঁশখালীর অনুমোদিত ডিলার মারোয়া মন্নান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আব্দুল মন্নান, ডায়মন্ড সিমেন্টের ডিলার ও মারজান এন্টারপ্রাইজের ব্যবস্থাপক আবুল বশর তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী মো. জহিরুল ইসলাম, মেসার্স ফারেস বিন জিয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. জিয়াউর রহমান, ব্যবসায়ী মো. হাছন ডিলার এবং মারোয়া মন্নান এন্টারপ্রাইজের ম্যানেজার মো. কাইছারসহ স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আব্দুল্লাহ আল ফরহাদ বলেন, ‘বাঁশখালীর নির্মাণ খাতে গ্রাহকদের চাহিদা ও মানসম্মত পণ্যের প্রয়োজন বিবেচনায় DIAMOND Xtrapower বাজারজাত করা হচ্ছে। পণ্যের মান ও গ্রাহকসেবার বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।’
অনুষ্ঠানে অন্যান্য অতিথিরাও নতুন পণ্যটির গুণগত মান, সঠিক বিপণন ও গ্রাহকসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বাঁশখালীতে DIAMOND Xtrapower-এর অনুমোদিত ডিলার হিসেবে রয়েছে মারোয়া মন্নান এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটি শীলকূপের টাইমবাজারের উত্তর মাথায়, সেতুর দক্ষিণ পাশে পূর্ব পার্শ্বে জাফর কমপ্লেক্সে অবস্থিত।
