সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গন্ডামারায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু রামুতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাঁশখালীর কিশোর নিহত বাঁশখালীতে ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ও মশারি বিতরণ বাঁশখালীতে গ্যাস সিলিন্ডার থেকে চায়ের দোকানে আগুন বাঁশখালীতে গর্জন গোল কাঠ জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি গঠিত সরকারি অর্থ বিতরণ করে রাজনৈতিক বক্তব্য দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: আরিফ উল্লাহ ‘মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি জামায়াত এখন খালেদা জিয়ার সেই অবদানের কথা ভুলে গেছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী জনসচেতনতামূলক র‍্যালি

কলকাতার সিনেমায় বাঁশখালীর জাহিদ: আন্তর্জাতিক প্রজেক্টে নতুন দিগন্ত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৩৩৫ বার পড়া হয়েছে

সংলাপ বিনোদন ডেস্ক: রোহিঙ্গা শরণার্থী পরিবারের জীবনসংগ্রামকে কেন্দ্র করে নির্মিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নতুন চলচ্চিত্র ‘দ্য ক্লাউডস ওয়েক নো ক্লকস’। ভারতের খ্যাতিমান নির্মাতা অনিকেত দত্ত পরিচালিত এই সিনেমায় বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন বাঁশখালীর কৃতী সন্তান জাহিদ চৌধুরী। ছবিটিতে তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন, যা ইতোমধ্যেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

চলচ্চিত্রটির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন পরিচালক অনিকেত দত্ত ও রশ্নি সেন। এতে ‘খালিদ’ ও ‘শারমিন’ চরিত্রে অভিনয় করছেন মোস্তফা মনওয়ার এবং দীপান্বিতা মার্টিন। পাশাপাশি আরও থাকছেন উত্তম কুমার বিশ্বাস, বিজয় দাস এবং শিশু শিল্পী রাফি।

নিজের অনুভূতি জানাতে গিয়ে জাহিদ চৌধুরী বলেন, প্রায় এক বছর ধরে পরিচালক অনিকেত দত্তের সঙ্গে গল্প ও চরিত্র নিয়ে আলোচনা চলছিল। ভিসাজনিত জটিলতায় শুটিং শুরুতে বিলম্ব হলেও শেষ পর্যন্ত আন্তর্জাতিক এই টিমের সঙ্গে কাজের সুযোগকে তিনি নিজের ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন হিসেবে দেখছেন।

সিনেমার গল্পে উঠে আসবে এক হৃদয়স্পর্শী বাস্তবতা–খালিদ ও শারমিন তাদের আট বছরের ছেলে শোয়েবকে নিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেয়। নিজ দেশে নির্যাতনের শিকার হয়ে নতুন পরিবেশে টিকে থাকার সংগ্রাম, বেঁচে থাকার লড়াই এবং মানবিক টানাপোড়েনই হবে ছবিটির মূল উপজীব্য।

আগামী ১৬ মে থেকে ভারতের মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সিকিম-এ শুরু হতে যাচ্ছে সিনেমাটির শুটিং। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে লক্ষ্য করেই নির্মিত হচ্ছে এই প্রজেক্ট।

উল্লেখ্য, জাহিদ চৌধুরীর গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুরে। আন্তর্জাতিক চলচ্চিত্রে তার অংশগ্রহণ স্থানীয়দের জন্য গর্বের এক নতুন অধ্যায় হয়ে উঠেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews