বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালীতে স্লুইসগেইটের জিম্মিতে চাষাবাদ: লবণাক্ত পানিতে নষ্ট শতশত একর ধানী জমি

  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল ৪ নম্বর ওয়ার্ডের আমীন চেয়ারম্যান বাড়ি সংলগ্ন জলকদর খালের স্লুইসগেইট দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে। ফলে জোয়ারের পানির সঙ্গে লবণাক্ত পানি ফসলি জমিতে প্রবেশ করে শত শত একর ধানী জমি নষ্ট হওয়ার পথে।

স্থানীয় কৃষকদের অভিযোগ, প্রায় দুই শতাধিক কৃষক এ মৌসুমে প্রায় তিন শতাধিক কানি জমিতে ধান রোপণ করেছেন। কিন্তু স্লুইসগেইটের দরজা উঠা-নামা না করায় পানি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে না। জোয়ারের সময় লবণাক্ত পানি ঢুকে পড়ে ধানক্ষেত প্লাবিত হয়ে যায়, এতে ধান গাছ ঝলসে গিয়ে কৃষকরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন।

অভিযোগ রয়েছে, প্রভাবশালী একটি মহল মাছ চাষের সুবিধার্থে স্লুইসগেইট দখল করে রেখেছে। এতে পানির স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। কৃষকদের দাবি, কিছু দলীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এই অনিয়ম চলছে, যা কৃষকের জীবিকা হুমকির মুখে ঠেলে দিয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক মুহাম্মদ হাসান, মো. জামাল, জাফর আহমদ, নুরুল কাদের, গিয়াস উদ্দিন, নেজাম উদ্দিন, কফিল উদ্দিন, মিনহাজ, নুর মোহাম্মদসহ অনেকে বলেন, “জোয়ারের লবণাক্ত পানিতে ইতোমধ্যে ধানক্ষেতের বেশিরভাগ গাছ ঝলসে গেছে। যদি দ্রুত ব্যবস্থা নেওয়া না হয়, পুরো মৌসুমের ফসল নষ্ট হয়ে যাবে।”

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ভুক্তভোগী কৃষকরা স্লুইসগেইট এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। তারা অবিলম্বে লবণাক্ত পানি প্রবেশ বন্ধ ও নতুন স্লুইসগেইট নির্মাণের দাবি জানান।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী লিটন মুঠোফোনে জানান, “বিষয়টি অবগত হওয়ার পর আমাদের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews