শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজ’র শিক্ষা উপকরণ বিতরণ বাঁশখালীতে নিষিদ্ধ সংগঠনের পাঁচ নেতাকর্মী গ্রেফতার ঝটিকা মিছিলের নেতৃত্ব দেওয়া ফারভেজসহ বাঁশখালীতে ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার বাঁশখালীতে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত বাঁশখালীতে প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন, ইউনিয়নভিত্তিক সেবা নিশ্চিতের নির্দেশ এমপি জহিরুল ইসলামের বাঁশখালী সংলাপে সংবাদ প্রকাশের পর নিখোঁজ অমল দাশের সন্ধান মিলেছে স্ত্রী চলে গেলেন না ফেরার দেশে, শেষকৃত্যে নিখোঁজ স্বামীকে খুঁজছে পরিবার ছনুয়ায় পুলিশের জালে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মানিক পুনরায় বাঁশখালী জামায়াতের আমীর নির্বাচিত হলেন অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল বাঁশখালীতে অবৈধ বালুর ডাম্পিং পয়েন্টে অভিযান, একজনের কারাদণ্ড

লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজ’র শিক্ষা উপকরণ বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অগ্রাধিকার প্রকল্প ‘সবার জন্য শিক্ষা’ বাস্তবায়নে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, স্বাস্থ্য সচেতনতা এবং সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে ম্যানেজ এনজিও সংস্থা।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার নগরীর লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যানেজের সভাপতি অধ্যাপক সৈয়দ মোহাম্মদ তৈয়ব, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আকতার হোসেন, কো-অর্ডিনেটর ডা. সৈয়দ মোহাম্মদ খালেদ, যুগ্ম কো-অর্ডিনেটর সৈয়দ রাগিব নিহাল তন্ময়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজাদ ইকবাল পারভেজ, পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিদসহ লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।

এ সময় ম্যানেজের সভাপতি অধ্যাপক সৈয়দ মোহাম্মদ তৈয়ব শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘শিক্ষা জাতির মেরুদণ্ড। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ।’ অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ হয়ে গেলে ম্যানেজ এনজিও সংস্থার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন সহযোগিতামূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews