বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালীতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে বাঁশখালীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে উপজেলার খানখানাবাদ ইউনিয়নের কদম রসুল জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে দেশনেত্রীর রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য লায়ন আতাউর রহমান কাইসার, খানখানাবাদ ইউনিয়ন বিএনপি নেতা শাহেদ উদ্দীন, বাঁশখালী উপজেলা যুবদল নেতা মুহাম্মদ আশরাফ আলী, যুবনেতা মোজাম্মেল হক, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. কাইদুল ওয়াদুদ জিহান, ছাত্রনেতা মিজান, মাসুদ, মাঈনু, জোবাইর, তাওসিফসহ ওয়ার্ড বিএনপির প্রবীণ নেতা ও স্থানীয় সমর্থকবৃন্দ।

মাহফিলে নেতাকর্মীরা বলেন, দেশনেত্রী খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সারাদেশে দোয়া অনুষ্ঠিত হচ্ছে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews