শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বাঁশখালীতে ছাত্রদলের মশাল মিছিল বাঁশখালীর ‘কাহারঘোনা সংস্কার পরিষদ’র দ্বিবার্ষিক কমিটিতে সভাপতি হারুন, সম্পাদক মিজান গর্তে ভরা বাঁশখালী প্রধানসড়ক, ভোগান্তিতে যাত্রী-চালক বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাঁশখালীতে সড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা, গ্রামীণ ব্যাংকের শাখার বাইরে আগুন বাঁশখালীতে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার বাঁশখালীতে ৪০০ ছাত্রী পেল শিক্ষা উপকরণ, ৪২ জনকে বাইসাইকেল বিতরণ বাঁশখালীতে বসতবাড়ি থেকে ৮ ফুটের বার্মিজ অজগর উদ্ধার, বনে অবমুক্ত বাঁশখালীর ছনুয়ায় বন্যাদুর্গত ৩০০ জনকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিল গ্রীন হীল বাঁশখালীতে বিএনপি নেতার বাড়ির দরজায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বাঁশখালীতে ছাত্রদলের মশাল মিছিল

  • প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ সংবাদদাতা::: দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রামের বাঁশখালীতে বিক্ষোভ মশাল মিছিল করেছে উপজেলা ও পৌর ছাত্রদল।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য এস এম তৈয়বের নেতৃত্বে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে আয়োজিত মিছিলটি বাঁশখালী বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরসহ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য এস এম তৈয়ব।

তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে অবস্থান করে তাঁর অনুসারীদের উসকানি দিয়ে দেশে সন্ত্রাস ও নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন। দেশকে অস্থিতিশীল করার এ ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ এলাকায় সর্বোচ্চ সতর্ক ও সজাগ থাকতে হবে। কোথাও নাশকতার চেষ্টা হলে সংশ্লিষ্টদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় তাঁরা এ বিক্ষোভ মশাল মিছিলের আয়োজন করেছেন। ছাত্রদল রাজপথের সংগঠন এবং রাজপথের আন্দোলনেই বিশ্বাসী। ফ্যাসিবাদী শক্তির সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। কেউ নাশকতার চেষ্টা করলে তাকে ছাড় দেওয়া হবে না।

এ সময় বাঁশখালী উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews