বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালী ফুটবল একাডেমীর দশবছর পূর্তি উদযাপন

  • প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৫১০ বার পড়া হয়েছে

সংলাপ ক্রীড়া ডেস্ক::
বাঁশখালী ফুটবল একাডেমীর ১০ বছর পূর্তি ও বার্ষিক মিলনমেলা দক্ষিণ জলদী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গত বৃহস্পতিবার অনুষ্টিত হয়। বাঁশখালী ফুটবল একাডেমী পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ বেলাল উদ্দিন এর সভাপতিত্বে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান সম্পন্ন হয়।

এতে সম্মানিত অতিথি ছিলেন অ্যাডভোকেট দিদারুল আলম, সাংবাদিক আবু বক্কর বাবুল, সাংবাদিক মিজান বিন তাহের, সাংবাদিক শিব্বির আহমদ রানা, সাংবাদিক রিয়াদুল ইসলাম, সাংবাদিক তাফহিমুল ইসলাম, ক্রীড়া সংগঠক সাইফুল আজম, জাফর ইকবাল, অপু বড়ুয়া ও মনজুর আলম।

প্রতিষ্টাতা সদস্য হিমেল বাপ্পার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর পরিচালক প্রকাশ বড়ুয়া। এসময় উপস্থিত ছিলেন একাডেমীর প্রতিষ্টাতা সদস্য ফিফা রেফারী বিটুরাজ বড়ুয়া, আমীর হোসেন, মোঃ মহিবুল্লাহ, রিফাদুল ইসলাম রুবেল প্রমুখ।

একাডেমী কার্যক্রম পরিচালনায় বিশেষ অবদানের জন্য মো. ফোরকান, আবদুল্লাহ হিরু ও মোহাম্মদ ফয়সালকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্টান শেষে একাডেমীর কর্মকর্তা ও খেলোয়াড়দের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews