সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বিকেএসপিতে সুযোগ পাওয়ায় বাঁশখালীর ক্রিকেটার তানভীরকে উপজেলা প্রশাসনের সংবর্ধনা বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করা হবে: শামীম আরা স্বপ্না আন্তর্জাতিক শান্তি ও শুভেচ্ছাদূত হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী বাঁশখালীর কুমারপাড়ায় মাটির চাকা ঘোরে, ঘোরে না ভাগ্যের চাকা বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৪ পরিবারকে কুরআন রিসার্চ ফাউন্ডেশনের ১৫ লাখ টাকা সহায়তা বাঁশখালীতে মোটরসাইকেলে মিলল ১৮ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১ বাঁশখালীতে জানালার রড বেঁকিয়ে বসতঘরে চুরি, লুট ১০ লাখ টাকার মালামাল এতিম শিশুদের নিয়ে মোজাম্মেল হক মানব কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও ভোজন কর্মসূচি বন্যা-পরবর্তী স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগ, বাঁশখালীতে সেবা পেলেন ৪০০ জন অস্পষ্ট প্রেসক্রিপশন: চিকিৎসাব্যবস্থার নীরব ঝুঁকি

বিকেএসপিতে সুযোগ পাওয়ায় বাঁশখালীর ক্রিকেটার তানভীরকে উপজেলা প্রশাসনের সংবর্ধনা

  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: জাতীয় পর্যায়ের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ইভেন্টের মাধ্যমে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে প্রশিক্ষণের সুযোগ পাওয়া বাঁশখালী ক্রিকেট একাডেমির কৃতি ছাত্র ইমরান হোসেন তানভীরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাঁশখালীর কৃতি ক্রিকেটার তানভীরের সাফল্যে সন্তোষ প্রকাশ করে তার ভবিষ্যৎ ক্রীড়া জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। পাশাপাশি তার এই অর্জন বাঁশখালীর অন্যান্য তরুণ ও শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, সাবেক বাঁশখালী পৌরসভার মেয়র কামরুল ইসলাম হোসাইনী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য আমিনুর রহমান চৌধুরী,বাঁশখালী ক্রিকেট একাডেমির কোচ মোহাম্মদ এরশাদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ইমরান হোসেন তানভীর বাঁশখালী ক্রিকেট একাডেমির একজন কৃতি ছাত্র। জাতীয় পর্যায়ের ‘নতুন কুঁড়ি স্পোর্টস, ২০২৫-২৬’ সিজন-১-এ অংশগ্রহণ করে চট্টগ্রাম জেলা থেকে বিকেএসপিতে প্রশিক্ষণের সুযোগ অর্জন করেন তিনি। তার এই সাফল্যে বাঁশখালী ক্রিকেট একাডেমি, পরিবার ও স্থানীয় ক্রীড়াঙ্গনে আনন্দের সৃষ্টি হয়েছে।
বাঁশখালী ক্রিকেট একাডেমির কোচ মোহাম্মদ এরশাদ বলেন, সুযোগ-সুবিধার সীমাবদ্ধতার মধ্যেও তানভীরের এই অর্জন বাঁশখালীর ক্রিকেটের জন্য একটি অনুপ্রেরণার দৃষ্টান্ত। ভবিষ্যতে সে জাতীয় পর্যায়ে আরও ভালো করবে–এমন প্রত্যাশা সবার।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews