শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শীলকূপে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাঁশখালীতে অভিযান, জব্দ বিপুল নকল শিশু খাদ্যপণ্য বাঁশখালীতে বন্যা-দুর্গত ৫০০ জনের বেশি মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা বাঁশখালীতে আলাওল কলেজে ডিগ্রি পরীক্ষাকেন্দ্র ঘোষণা বাংলাদেশে ময়নাতদন্ত (পোস্টমর্টেম) ব্যবস্থা কি বদলানোর সময় হয়নি? বাঁশখালীতে সীমানার গাছের ডাল কাটা নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের আঘাতে বৃদ্ধের মৃত্যু শীলকূপে গভীর নলকূপ স্থাপনের চলমান কাজ পরিদর্শন, উপকৃত হবে ৩০০ পরিবার প্রবাসে ১৮ বছরের জীবনসংগ্রামের অবসান, মোজাম্বিকে ম্যালেরিয়ায় মারা গেলেন বাঁশখালীর এমদাদুল বাঁশখালীতে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি, তিন প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে বনভূমি উচ্ছেদ অভিযানে বনকর্মীর ওপর সংঘবদ্ধ হামলা, আহত ৬

শীলকূপে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন

  • প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

ক্রিড়া ডেস্ক::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’-এর দ্বিতীয় পর্যায়ের ক্রীড়া কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শীলকূপ ইউনিয়ন পরিষদের আয়োজনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। সভাপতিত্ব করেন শীলকূপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নূরী।

বিশেষ অতিথি ছিলেন শীলকূপের সাবেক চেয়ারম্যান আকতার হোসেন, বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক, শীলকূপ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক চিকিৎসক মো. ইউনুছ, শীলকূপ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. রবিউল আলম, ইউপি প্রশাসনিক কর্মকর্তা অরুণ জয়ধর ও সমাজসেবক মো. ওমর আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোহাম্মদ ইউনুছ।

এ ছাড়া উপস্থিত ছিলেন ইউপি সদস্য মিজানুর রহমান সিকদার, শীলকূপ শ্রমিকদলের আহ্বায়ক ফজল কাদের, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি এনামুল হক রাহাত, সমাজসেবক এনামুল হক এবং যুবদল নেতা ইসকান্দর মির্জা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. রুহুল আমিন বলেন, খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদক ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা করতে হবে। এ ধরনের আয়োজন স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে।

এবারের আয়োজনে ফুটবল, ক্রিকেট, দৌড়, কাবাডি, ব্যাডমিন্টন, দাবা, ভলিবল, উচ্চলম্ফ, দীর্ঘলম্ফ ও সাঁতারসহ মোট ১০টি ইভেন্ট রাখা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews