বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
অস্পষ্ট প্রেসক্রিপশন: চিকিৎসাব্যবস্থার নীরব ঝুঁকি বাঁশখালীতে ‘সাব-জেল’ নির্মাণের প্রস্তাব বাঁশখালীর মাঠ থেকে বিকেএসপির স্বপ্নের আঙিনায় তানভীর বাঁশখালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা বাঁশখালীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজের এমপিওভুক্তির প্রক্রিয়া এগোল রাজনৈতিক মতপার্থক্য থাকলেও অশালীন বক্তব্য নয়: বাঁশখালীতে বিএনপির প্রতিষ্টাবার্ষিকীতে পাপ্পা বাঁশখালীতে ডিগ্রি পরীক্ষাকেন্দ্র এখন সময়ের দাবি ২০ বছরের প্রবাস জীবনের ইতি, কফিনে ফিরল বাঁশখালীর মামুনুরের লাশ বাঁশখালীর ১৬০ প্রাথমিক বিদ্যালয়ে ১৮৭ শিক্ষক পদ শূন্য, শিক্ষা অফিসেও জনবল সংকট

বাঁশখালীর মাঠ থেকে বিকেএসপির স্বপ্নের আঙিনায় তানভীর

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী ক্রিকেট একাডেমির কৃতিছাত্র ইমরান হোসেন তানভীর জাতীয় পর্যায়ের ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’ সিজন-১-এর ট্রায়ালে অংশ নিয়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে প্রশিক্ষণের সুযোগ পেয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়। তানভীরের এই সাফল্যে পরিবার, কোচ, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

জানা যায়, তানভীর বাঁশখালী ক্রিকেট একাডেমির নিয়মিত প্রশিক্ষণার্থী। উপজেলা পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ বাঁশখালী উপজেলা বালক দলের হয়ে অংশ নিয়ে ভালো পারফরম্যান্স করে দলকে চ্যাম্পিয়ন হতে সহায়তা করে। পরে চট্টগ্রাম জেলা দলে সুযোগ পেয়ে সেখানেও ভালো পারফরম্যান্সের মাধ্যমে দলকে চ্যাম্পিয়ন হওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপর বিভাগীয় দলে সুযোগ পেলেও বৃষ্টির কারণে ম্যাচের ফল টসের মাধ্যমে নির্ধারিত হওয়ায় চট্টগ্রাম বিভাগীয় দল পরাজিত হয়। পরে জাতীয় পর্যায়ের ট্রায়ালে নিজের দক্ষতার স্বাক্ষর রেখে বিকেএসপিতে প্রশিক্ষণের সুযোগ পায় তানভীর।

তানভীরের ক্রিকেটজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বাঁশখালী ক্রিকেট একাডেমির পরিচালক ও প্রধান কোচ মোহাম্মদ এরশাদ। শুরুতে বাঁহাতি ফাস্ট বোলিং করলেও কোচের পরামর্শে লেফট-আর্ম স্পিনে মনোযোগ দেয় সে।

তানভীর বলেন, ‘বাঁশখালী ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠিত না হলে আমাদের মতো দরিদ্র পরিবারের সন্তানদের ক্রিকেট খেলা হয়তো কল্পনা করাও সম্ভব হতো না। কোচ মোহাম্মদ এরশাদ স্যারের নির্দেশনা ও অনুপ্রেরণার কারণেই আজ আমি এই পর্যায়ে আসতে পেরেছি। সবকিছুর জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।’

সে নিজের শিক্ষাপ্রতিষ্ঠান কোকদণ্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে আরও ভালো করার জন্য বাঁশখালীবাসীর দোয়া চেয়েছে।

তানভীরকে অভিনন্দন জানিয়েছেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। তিনি তার উত্তরোত্তর সাফল্য কামনা করার পাশাপাশি বাঁশখালী ক্রিকেট একাডেমির ক্রীড়া উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন।

কোচ মোহাম্মদ এরশাদ বলেন, ‘তানভীরের এই অর্জনে আমরা আনন্দিত ও গর্বিত। তার পরিশ্রম, নিয়মিত অনুশীলন ও একাগ্রতার ফলেই এই সুযোগ এসেছে। আশা করি, বিকেএসপির প্রশিক্ষণ কাজে লাগিয়ে সে ভবিষ্যতে আরও ভালো করবে এবং বাঁশখালীর মুখ উজ্জ্বল করবে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews