সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামরুল ইসলাম হোসাইনী পুলিশ দেখে কাভার্ডভ্যান রেখে চালকের পলায়ন, মিলল ১০ হাজার ইয়াবা কালীপুরের মাদকের ডিলার খ্যাত জাহাঙ্গীরের কথিত মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল জনতা বাঁশখালীতে ১৫৮ কৃতি শিক্ষার্থীকে মাস্টার নজির আহমদ ট্রাস্টের সংবর্ধনা সবুজ ভুবন গড়ার প্রত্যয়ে বাঁশখালীতে ‘আমার গ্রাম’-এর উদ্যোগে ১ হাজার ১০০ বৃক্ষরোপণ বাঁশখালী পূজা উদযাপন পরিষদের কমিটিতে সভাপতি শেখর দত্ত, সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বাঁশখালী সচেতন নাগরিক ফোরাম দিল বন্যাকবলিত ৫০ পরিবারকে পুনর্বাসন সহায়তা বাঁশখালীতে ‘মানবতার কল্যাণে আমরা’র বর্ষপূর্তি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ফুয়েল ট্যাংকের পাশে লুকানো ৭ হাজার ইয়াবা, বাঁশখালীতে গ্রেপ্তার ১ বাঁশখালীতে পৈত্রিক সম্পত্তি বিরোধে প্রবাসীর শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ

চাম্বল ইউনিয়ন যুব বিভাগের আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে ৭নম্বর ওয়ার্ড টিম ফাইনালে

  • প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে
Oplus_131072

সংলাপ ক্রীড়া ডেস্ক::

বাঁশখালী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চাম্বল ইউনিয়ন যুব বিভাগ কর্তৃক আয়োজিত আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে-২৫’র সেমিফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারী) বিকেলে চাম্বল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় সভাপতিত্ব করেন চাম্বল ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোহাম্মদ কফিল উদ্দিন। প্রধান অতিথি ছিলেন চাম্বল ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল জলিল মানিক।

এ সময় বিশেষ অতিথি ছিলেন চাম্বল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা মোস্তফা হোছাইন হেলাল, তরবিয়ত সেক্রেটারী মাওলানা আইয়ুব ওসমানী, চাম্বল ইউনিয়ন ওলামা বিভাগের ওয়ার্ড সভাপতি ক্বারী জহিরুল ইসলাম হেলালী, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মীম মো. ফারুখ হোসাইন, আবুল হোসাইন কোম্পানী, মো. সাহাব উদ্দিন কোম্পানী, আফ্রিকার মোজাম্বিক প্রবাসী মুফিজুর রহমান চৌধুরী।

এ সময় চাম্বল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার ইয়াছিন চৌধুরী রিপন, ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারী মাস্টার এহছান উল্লাহ্।

খেলায় চাম্বল ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশ দলকে ৭ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশ দল ৩-১ গোলে পরাজিত করে।

খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন আব্দুল খালেক। সহকারী রেফারি ছিলেন মো. রাসেল এবং মো. আনছার। ধারাভাষ্যকারে ছিলেন শীলকূপ ইউনিয়ন যুব বিভাগের সভাপতি এনামুল হক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews