বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

শিক্ষার মানোন্নয়নে মায়েদের সম্পৃক্ততা জরুরি: পূর্ব পুইছড়ি উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশে বক্তারা

  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ২৭৩ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব পুইছড়ি উচ্চ বিদ্যালয়ে ব্যতিক্রমধর্মী ও তাৎপর্যপূর্ণ “মা সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার মানোন্নয়নে মায়েদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, একটি শিশুর শিক্ষাজীবনের ভিত্তি গড়ে ওঠে পরিবারে, আর সেই ভিত্তি নির্মাণে মায়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সন্তানের পড়াশোনা, শৃঙ্খলা, আচরণ ও মানসিক বিকাশে মায়েদের সচেতন অংশগ্রহণ অপরিহার্য। তারা আরও বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থার পরিবর্তিত কারিকুলাম, পাঠ্যপুস্তক, প্রশ্ন ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অভিভাবকদের সম্যক ধারণা থাকা প্রয়োজন।
বক্তারা উল্লেখ করেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, তাদের শারীরিক সুস্থতা বজায় রাখা এবং নিরাপদ পরিবেশে বড় করে তোলার ক্ষেত্রে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
এছাড়া, শিশুদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। হামের প্রাদুর্ভাব, ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো রোগ থেকে শিশুদের সুরক্ষিত রাখতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। এ লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, মশা নিয়ন্ত্রণ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণের ওপর জোর দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সেক্রেটারি ওখান উদ্দিন সাকিব, সহকারী প্রধান শিক্ষক শাহদাত হোছাইন, সিনিয়র সহকারী শিক্ষক রঞ্জন দাশ ও পাবেল কান্তি দাশ, সহকারী শিক্ষক সন্তোষ দাশ, তৌহিদুল ইসলাম শাওন, ইয়াসির ইমতিয়াজ আকিব, হেড মাওলানা উমর ফারুক, জুলিয়া জেসমিন জেরিন, জেনি আক্তার, নাছিমা আক্তারসহ বিপুল সংখ্যক অভিভাবক, বিশেষ করে মায়েরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পলাশ কান্তি দে। সমাপনী বক্তব্যে তিনি উপস্থিত সকল মাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews