বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

তফসিলের পর ৪৮ ঘণ্টার মধ্যে সব নির্বাচনি প্রচারণা সামগ্রী অপসারণের নির্দেশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫৯ বার পড়া হয়েছে

সংলাপ ডেস্ক::: ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনি এলাকায় থাকা সব ধরনের প্রচারণা সামগ্রী অপসারণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংক্রান্ত আদেশ ১০ ডিসেম্বর ২০২৫ তারিখে স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়েছে।

নির্বাচন কমিশনের চিঠিতে জানানো হয়, তফসিল ঘোষণার প্রক্রিয়া চলমান। এ অবস্থায় সম্ভাব্য প্রার্থীদের ব্যবহৃত পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ, প্যান্ডেল, আলোকসজ্জা এবং যেকোনো ধরনের নির্বাচনি ক্যাম্প নিজ খরচে ও নিজ উদ্যোগে অপসারণ করতে হবে। সময়সীমা—তফসিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘণ্টা।

এ নির্দেশনা বাস্তবায়নে সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে প্রচারণা সামগ্রী অপসারণ নিশ্চিত করতে কঠোর নজরদারিরও নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে স্বাক্ষর করেন নির্বাচন পরিচালনা–২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন। তিনি সকল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দ্রুত নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানান।

ইসির মতে, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও সমতার পরিবেশে সম্পন্ন করতে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews