বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালীতে অগ্নিদুর্গত পাঁচ পরিবারের মাঝে জামায়াতের অর্থ সহায়তা

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের বাঁশখালা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা শাখা।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে জামায়াতের পক্ষ থেকে অগ্নিদুর্গত পরিবারের খোঁজখবর নিতে যান বাঁশখালী সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। এ সময় তিনি প্রতি পরিবারকে পাঁচ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকার অর্থ সহায়তা প্রদান করেন।

সহায়তা প্রদান অনুষ্ঠানে উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক জি এম সাইফুল ইসলাম, বাহারছড়া ইউনিয়ন জামায়াতের আমীর হাসান আজাদ চৌধুরী, অর্থ সম্পাদক সাহাব উদ্দীন, দেলোয়ার হোসাইন, পারভেজ উদ্দীন, ছাত্রনেতা রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বলেন, “আল্লাহ তা’য়ালা তার প্রিয় বান্দাদের বিপদ দিয়ে পরীক্ষা করেন। ধৈর্যের সাথে এ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকে জামায়াতে ইসলামী সর্বদা মানবতার কল্যাণে কাজ করছে।”

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে এবং আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নির্দেশনা অনুযায়ী মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই তাদের প্রধান লক্ষ্য।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews