বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

বাঁশখালী প্রবাসী অর্গানাইজেশনের উদ্যোগে রিয়াদে মিলনমেলা

  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৫৮৭ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ: সৌদি আরবের রাজধানী রিয়াদে বসবাসরত প্রবাসী বাঁশখালীয়ানদের উদ্যোগে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে প্রবাসীদের এই আয়োজনটি অনুষ্ঠিত হয়।

আয়োজনটি করেছে বাঁশখালী প্রবাসী অর্গানাইজেশন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহমদ কবির সিকদার এবং সঞ্চালনা করেন এম আতিকুর রহমান। অনুষ্ঠানটির স্পন্সর ছিলেন নজরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব সাংবাদিক ফোরামের সভাপতি ও এন টিভির রিয়াদ প্রতিনিধি ফারুক আহাম্মেদ (চাঁন)।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ জাহাঙ্গীর আলম, তালুকদার হারুনুর রশিদ, মোহাম্মদ ফরিদ, সোহেল মোহাম্মদ মাহাবু, আবু বক্কর সিদ্দিক, সাঈদুল ইসলাম, মহিউদ্দিন উদ্দীন (মুহিদ), মোহাম্মদ ফায়সাল, আহমদ হোসাইন, মোহাম্মদ ফারুক চৌধুরীসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘এই সংগঠনটি দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাসী বাঁশখালীয়ানদের কল্যাণে কাজ করে আসছে। আয়োজনের মূল উদ্দেশ্য ছিল প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা।’

তারা আরও বলেন, “দেশ থেকে দূরে থাকলেও বাঁশখালীর টানে, প্রাণের প্রেমান্ধতায় আমরা একত্রিত হয়েছি। বন্ধুত্বের প্রণয়ে সিক্ত হয়ে এই মিলনমেলা আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করবে।”

অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পর্ব ও প্রবাসীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আড্ডার মধ্য দিয়ে মিলনমেলার সমাপ্তি ঘটে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews