মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
গণ্ডামারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান লেয়াকত আলী জলবায়ু পরিবর্তনে শিক্ষার চ্যালেঞ্জ দেখতে বাঁশখালীতে ইউনিসেফের প্রতিনিধি দল বাঁশখালী উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী অ্যাডভোকেট জসিম উদ্দিন বাঁশখালী: বনকর্মীদের ওপর হামলার মামলায় চারজন কারাগারে, প্রধান আসামি ধরাছোঁয়ার বাইরে বাঁশখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাঁশখালীর আদনান চট্টগ্রাম জেলা অনূর্ধ্ব-১৫ ফুটবল দলের চূড়ান্ত স্কোয়াডে বাঁশখালীতে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক বাঁশখালী প্রেস ক্লাবের সভাপতি আবু বক্কর বাবুল, সম্পাদক শিব্বির আহমদ রানা মাদকবিরোধী প্রতিবাদ করায় আলেমের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন বাঁশখালীতে শ্বশুরবাড়ি থেকে ব্যক্তির ঝুলন্ত মরদেহের সঙ্গে দুই শিশুর লাশ উদ্ধার

জলবায়ু পরিবর্তনে শিক্ষার চ্যালেঞ্জ দেখতে বাঁশখালীতে ইউনিসেফের প্রতিনিধি দল

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে উপকূলীয় অঞ্চলের প্রাথমিক শিক্ষার্থীদের শিখন কার্যক্রমে সৃষ্ট প্রতিবন্ধকতা সরেজমিনে পর্যবেক্ষণ করতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ২৩ নম্বর খানখানাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জাতিসংঘ শিশু তহবিল–ইউনিসেফের (UNICEF) উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রতিনিধি দলটি বিদ্যালয় পরিদর্শনকালে শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় প্রাকৃতিক দুর্যোগ ও বৈরী আবহাওয়ার কারণে উপকূলীয় এলাকার শিশুদের বিদ্যালয়ে উপস্থিতি, নিয়মিত পাঠদান ও শিখন কার্যক্রম কীভাবে ব্যাহত হয়, সে বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন তাঁরা।

বিদ্যালয়ে পৌঁছালে প্রতিনিধি দলকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান প্রধান শিক্ষক আবুল কালাম চৌধুরী, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা।

পরিদর্শনকালে বিদ্যালয়ভিত্তিক দুর্যোগ ঝুঁকি হ্রাস (এসবিডিআরআর) কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদের সচেতনতা ও দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতিমূলক কার্যক্রম পর্যবেক্ষণ করেন প্রতিনিধি দলের সদস্যরা। এ ছাড়া স্থানীয় তথ্যসেবী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলাবিষয়ক একটি প্রামাণ্যচিত্র উপভোগ করেন। পরে তাঁরা পার্শ্ববর্তী সাগরসৈকত পরিদর্শন করে উপকূলীয় এলাকার ঝুঁকিপূর্ণ পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

এ সময় বাঁশখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মু. আবদুল হামিদ জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্থানীয় বিদ্যালয়গুলোর অবকাঠামোগত সমস্যা ও শিখনকালীন প্রতিবন্ধকতাগুলো প্রতিনিধি দলের সামনে তুলে ধরেন। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান আল মামুন এবং কালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুবাইর জসীম।

পরিদর্শন শেষে ইউনিসেফ প্রতিনিধি দল বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যতে জলবায়ু সহনশীল শিক্ষার পরিবেশ গড়ে তুলতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

পরিশেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম চৌধুরী প্রতিনিধি দলের সদস্যদের পাশাপাশি বিদ্যালয়ের সহকারী শিক্ষক, দপ্তরি-কাম-প্রহরী ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews