মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসে ১৮ বছরের জীবনসংগ্রামের অবসান, মোজাম্বিকে ম্যালেরিয়ায় মারা গেলেন বাঁশখালীর এমদাদুল বাঁশখালীতে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি, তিন প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে বনভূমি উচ্ছেদ অভিযানে বনকর্মীর ওপর সংঘবদ্ধ হামলা, আহত ৬ হারিয়ে যেতে বসেছে বাঁশখালীর মৃৎশিল্প বাঁশখালীতে হাসিনার নামে মাইকিংয়ের ঘটনায় জড়িতদের খুঁজছে পুলিশ, জব্দ অটোরিকশা জীবনযাত্রার পরিবর্তন ও প্রতিকূলতা মোকাবিলায় অভিবাসন নিয়ে বাঁশখালীতে রামরু’র আলোচনা পাহাড় কাটার বিরুদ্ধে বাঁশখালীতে অভিযান, একজনকে কারাগারে পাঠালেন এসি-ল্যান্ড বাঁশখালী ইকোপার্কের স্বচ্ছ লেক ঢেকেছে টোপাপানা ও জলজ ঘাসে, হারাচ্ছে পর্যটক বাঁশখালীতে নিখোঁজের ১৩ দিনেও সন্ধান মেলেনি মাদরাসাছাত্রী সুমাইয়ার, উৎকণ্ঠায় পরিবার বাঁশখালী প্রাণিসম্পদ হাসপাতালে ১১ পদের ৬টিই শূন্য, ব্যাহত সেবা

প্রবাসে ১৮ বছরের জীবনসংগ্রামের অবসান, মোজাম্বিকে ম্যালেরিয়ায় মারা গেলেন বাঁশখালীর এমদাদুল

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

সংলাপ প্রবাসী ডেস্ক::: দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে এমদাদুল ইসলাম (৩৫) (বাংলাদেশি) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে টেট প্রদেশের সংগু শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এমদাদুল ইসলাম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খুদুকখালী এলাকার আহামুদুর রহমানের ছেলে।

সংগু শহরের ব্যবসায়ী নেছার উদ্দিনের তথ্য অনুযায়ী, প্রায় দুই সপ্তাহ আগে ম্যালেরিয়ায় আক্রান্ত হন এমদাদুল। চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে ওষুধ সেবন করলেও শারীরিক অবস্থার উন্নতি হয়নি। পরে তাঁকে সংগু শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নিউমোনিয়া ও শ্বাসকষ্ট দেখা দেয়। টানা চারদিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়।

নিহতের চাচাতো ভাই ইকবাল জানান, এমদাদুলের মরদেহ দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে পরিবার। এ জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে।

এমদাদুল প্রায় দেড়যুগ ধরে দক্ষিণ আফ্রিকা ও মোজাম্বিকে প্রবাসজীবন কাটিয়েছেন। এর মধ্যে প্রায় ১০ বছর দক্ষিণ আফ্রিকায় থাকার পর জীবিকার সন্ধানে মোজাম্বিকে যান। সেখানে ছোট ভাইকে নিয়ে ব্যবসা পরিচালনা করতেন তিনি।

২০২৪ সালে দেশে গিয়ে বিয়ে করেন এমদাদুল। পরিবার নিয়ে সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্নে প্রবাসে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনেরা তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনার অপেক্ষায় রয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews