বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়ির সিভিল সার্জন হলেন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী দুই জোড়া জুতোই দিল সংকেত, বাঁশখালীতে পুকুরে মিলল দুই শিশুর মরদেহ ক্রিকেটের মাঠে মেয়েরা, মাদকবিরোধী লড়াইয়ে তরুণরা–বাঁশখালীতে ওসির ব্যতিক্রমী উদ্যোগ বাঁশখালীতে চিকিৎসাসেবায় নতুন উদ্যোগ, ১০ অক্টোবর শেভরণের শাখা উদ্বোধন গার্ডেন ভিউ ন্যাশনাল একাডেমী কর্তৃক এসএসসি ২৬ কৃতি শিক্ষার্থীদের বর্ণিল সংবর্ধনা ১৩২০ মেগাওয়াটের আলো, ৪২ মেগাওয়াটের অন্ধকারে বাঁশখালীর দুর্ভোগ আর কতদিন? বাঁশখালীতে আ.লীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার জাল স্বাক্ষরে ৪৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বাঁশখালীতে আসামি গ্রেপ্তার পাচারের আগেই ৪৯৬ ব্যাগ সিমেন্ট উদ্ধার, বাঁশখালীর জলসীমা নিয়ে নতুন প্রশ্ন নজরুলবর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বাঁশখালীতে ৮৮ জন পুরস্কৃত

বাঁশখালীতে রয়েল ফ্যাশনের শোরুম উদ্বোধন, মাসজুড়ে থাকছে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়

  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

সংলাপ ফ্যাশন ডেস্ক::: চট্টগ্রামের বাঁশখালীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে পুরুষদের পোশাকের ব্র্যান্ড রয়েল ফ্যাশন-এর নতুন শোরুম। শনিবার (২২ আগস্ট) বিকেলে জলদি পৌরসভার মাস্টার নজির আহমদ শপিং মল (লক্ষ্মী স্কয়ার)-এ শোরুমটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোরুমের উদ্বোধন করেন বাঁশখালী উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ আরিফ উল্লাহ। অনুষ্ঠানে উপজেলা যুব বিভাগের সভাপতি খোরশেদ আলী চৌধুরী, রয়েল ফ্যাশনের এইচআর মেহেদী হাসান, মার্কেটিং ম্যানেজার মাসুম ইসলাম, সিনেমাটোগ্রাফার শব্দ তরঙ্গ, রয়েল ফ্যাশন বাঁশখালী শাখার স্বত্বাধিকারী মো. সাইফুল ইসলাম এবং আল-আকসা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এইচএম মনিরুল আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন উপলক্ষে রোয়েল ফ্যাশনের বাঁশখালী শোরুমে ৩০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছে। শোরুমটিতে পুরুষদের জন্য পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, ডেনিম ও টি-শার্টসহ বিভিন্ন ধরনের পোশাকের নতুন ও আকর্ষণীয় কালেকশন পাওয়া যাবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাঁশখালীর মানুষের পোশাকের চাহিদা ও রুচির কথা বিবেচনায় রেখে রয়েল ফ্যাশনের নতুন শোরুমটি সাজানো হয়েছে। মানসম্মত পোশাক, আধুনিক ডিজাইন ও ক্রেতাসেবার মাধ্যমে স্থানীয় ক্রেতাদের আস্থা অর্জন করাই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।

রয়েল ফ্যাশন বাঁশখালী শাখার স্বত্বাধিকারী মো. সাইফুল ইসলাম বলেন, ‘বাঁশখালীবাসীর ভালোবাসা ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে আমাদের নতুন পথচলা শুরু হয়েছে। ক্রেতাদের জন্য মানসম্মত ও আধুনিক পোশাকের সংগ্রহ রাখার পাশাপাশি সাধ্যমতো ভালো সেবা দেওয়ার চেষ্টা থাকবে।’

উদ্বোধনী উপলক্ষে বিশেষ ছাড়ের পাশাপাশি ক্রেতাদের জন্য নতুন কালেকশন প্রদর্শন করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews