বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার সরকারি আলাওল কলেজের উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস এমপির বাঁশখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান

আর্থসামাজিক উন্নয়নে তরুণ উদ্যোক্তাদের সংগঠন TSP এর দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ: আর্থসামাজিক উন্নয়নে তরুণ উদ্যোক্তাদের সংগঠন TSP (টিএসপি)-এর দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে।

গতকাল, ১৫ আগস্ট (শুক্রবার) দুপুর ২:৩০ টায় জলদি পৌরসভাস্থ রয়েল হান্ডি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ কচির উদ্দীন চৌধুরী। সঞ্চালনা করেন ইন্দ্রণাথ রুদ্র।

সভায় আগামী পাঁচ বছরের মধ্যে TSP-কে একটি পূর্ণাঙ্গ ডেভেলপমেন্ট কোম্পানিতে রূপান্তরের অঙ্গীকার করা হয়।

নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন গাজী সালাহ উদ্দীন মো. শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং অর্থ সম্পাদক মো. বেলাল আহমদ।

এছাড়া, সাবেক সভাপতি মুহাম্মদ কচির উদ্দীন চৌধুরীকে উপদেষ্টা এবং পরিচালক পদে টিপু শুক্লা দাশ, মো. কাশেমুল্লাহ, ইন্দ্রজীত কান্তি দাস, আরাফাতুল কবির রুবেল, ইন্দ্রণাথ রুদ্র ও এস এম সাজ্জাদ বিন সুলেমানকে মনোনীত করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি গাজী সালাহ উদ্দীন মো. শহীদুল্লাহ বলেন, “নতুন কমিটির নেতৃত্বে টিএসপি আরও সুসংগঠিত হয়ে সামাজিক উন্নয়ন ও ডেভেলপমেন্ট কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews