সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালী ডিগ্রি কলেজে প্রজন্ম চট্টগ্রামের মানবিক ও স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের আড্ডা বাঁশখালীর মাটিতে বিদ্যুৎ উৎপাদন, তবু ঘরে ঘরে অন্ধকার কেন? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের নগদ সহায়তা অত্যাসন্ন দুর্গাপূজা, প্রতিমা তৈরিতে ব্যস্ত বাঁশখালীর কারিগররা বাঁশখালীতে ধর্ষণ মামলার পলাতক আসামি বন্দর এলাকায় গ্রেপ্তার বাঁশখালীতে মিয়ানমারে পাচারকালে ৫১০ বস্তা সিমেন্টসহ বোট জব্দ জাতিসংঘের সাধারণ অধিবেশনের সংবাদ কাভার করতে নিউইয়র্ক যাচ্ছেন বাঁশখালীর সন্তান সায়েম ফারুকী অফলাইন বাংলাদেশের ৯ সদস্যের এডভাইজরি প্যানেল গঠিত দেড়মাসের মাথায় বাঁশখালীতে নতুন এসি ল্যান্ড এস এম আমিরুল মোস্তফা বাঁশখালীতে বাড়ছে ডেঙ্গু, দেড় মাসে ৩ শতাধিক চিকিৎসা রেকর্ড

বাঁশখালী ডিগ্রি কলেজে প্রজন্ম চট্টগ্রামের মানবিক ও স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের আড্ডা

  • প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সার্বিক অবকাঠামোগত পরিকল্পিত উন্নয়নে “একযোগে লড়ি বাঁশখালী গড়ি” স্লোগানে বিগত প্রস্তাবিত ২১ দফা দাবি আদায়ের পাশাপাশি নতুন কর্মসূচির আলোকে মানবিক ও সামাজিক‌ কর্মকাণ্ডে বিশ্বাসী এসএসসি ২০০৬ থেকে ২০২৭ ব্যাচের স্বেচ্ছাসেবী শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মীদের অংশগ্রহণে “প্রজন্ম বাঁশখালী সম্মিলন ও মানবিক স্বেচ্ছাসেবী উৎসব ২০২৬” আয়োজনের ব্যাপক কর্মসূচির প্রস্তুতির অংশ হিসেবে গত ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, সকাল ১০ টায় বাঁশখালী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে নির্বাচিত সদস্য শিক্ষার্থীদের নিয়ে এক “মানবিক ও স্বেচ্ছাসেবী আড্ডা” প্রজন্ম চট্টগ্রাম এসএসসি ২০২৩ ব্যাচ-বাঁশখালী উপজেলা শাখা’র প্রতিনিধি ও রাঙ্গামাটি বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে প্রজন্ম চট্টগ্রাম এসএসসি ২০২৪ ব্যাচ-বাঁশখালী উপজেলা শাখা’র প্রতিনিধি ফেরদাউস আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রজন্ম চট্টগ্রাম কেন্দ্রীয় সংসদের প্রধান নির্বাহী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক মুহাম্মদ জসীম চৌধুরী। এই সময় প্রজন্ম চট্টগ্রাম এসএসসি ২০২৩ ব্যাচ-বাঁশখালী উপজেলা শাখা’র প্রতিনিধি মোহাম্মদ শহীদুল ইসলাম, এসএসসি ২০২৪ ব্যাচ-বাঁশখালী উপজেলা শাখা’র প্রতিনিধি মোহাম্মদ তামিমুল ইসলাম, স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে মোহাম্মদ রবিউল হাসান, জুবিন দেব, মোহাম্মদ তাহজিন, মোহাম্মদ শাইরাজ, মোহাম্মদ আদিল, মোহাম্মদ মিরাজ, মোহাম্মদ আলভী, মোহাম্মদ তানভীর ও মোহাম্মদ সামির উপস্থিত ছিলেন।

এই দিকে প্রমোটিং বাংলাদেশ ট্যুরিজম বাঁশখালী, কনজিউমার এন্ড হিউম্যান রাইটস‌ বাঁশখালী ও ব্লাড ব্যাংক এন্ড হেলথ ক্যাম্প-বাঁশখালী’র সহযোগী সংগঠনের যৌথ সহযোগিতায়, প্রজন্ম চট্টগ্রাম-বাঁশখালী উপজেলা শাখা’র আয়োজনে “প্রজন্ম বাঁশখালী সম্মিলন ও মানবিক স্বেচ্ছাসেবী উৎসব ২০২৬” এ নতুন সদস্যদের আবেদন ফরমের মাধ্যমে নিবন্ধন করা হবে। এ ব্যাপারে আগ্রহী শিক্ষার্থী ও মানবিক স্বেচ্ছাসেবীদের যোগাযোগ করা জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। –প্রেসবিজ্ঞপ্তি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews