মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
এ্যাপোলো হসপিটালে বুধবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ঢাকা এয়ারপোর্টে আটক বাঁশখালীর সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা হারুনুর রশিদ চাম্বলে একই পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু বাঁশখালীতেই প্রথম ডায়মন্ড এক্সট্রাপাওয়ারের শুভ উদ্বোধন বিকেএসপিতে সুযোগ পাওয়ায় বাঁশখালীর ক্রিকেটার তানভীরকে উপজেলা প্রশাসনের সংবর্ধনা বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করা হবে: শামীম আরা স্বপ্না আন্তর্জাতিক শান্তি ও শুভেচ্ছাদূত হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী বাঁশখালীর কুমারপাড়ায় মাটির চাকা ঘোরে, ঘোরে না ভাগ্যের চাকা বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৪ পরিবারকে কুরআন রিসার্চ ফাউন্ডেশনের ১৫ লাখ টাকা সহায়তা বাঁশখালীতে মোটরসাইকেলে মিলল ১৮ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১

এ্যাপোলো হসপিটালে বুধবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভায় আগামীকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। জলদি বড় মাদ্রাসার দক্ষিণ পাশে মেইন রোডসংলগ্ন দ্য এ্যাপোলো হসপিটাল অ্যান্ড কনসালটেশন সেন্টারে এ চিকিৎসাসেবা দেওয়া হবে।

ক্যাম্পে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসকরা রোগী দেখবেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাম্পে বিভিন্ন ধরনের রোগের চিকিৎসাসেবার পাশাপাশি প্রয়োজনীয় পরীক্ষায় ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে।

ক্যাম্পে মেডিসিন, শিশু, বাত-ব্যথা, চর্মরোগ, হাঁপানি, শ্বাসকষ্ট, হৃদরোগ ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হবে। পাশাপাশি নারী রোগীদের জন্য গাইনি ও প্রসূতি, মা ও শিশুর বিভিন্ন সমস্যা, ডায়াবেটিস, থাইরয়েড, হরমোন, উচ্চ রক্তচাপ ও চর্মরোগের চিকিৎসাসেবা দেওয়া হবে। অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চক্ষু রোগীদেরও বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা দেওয়ার কথা রয়েছে।

ক্যাম্পে চিকিৎসাসেবা দেবেন ডা. সাইফুল আমিন, এমবিবিএস (চমেক), বিসিএস (স্বাস্থ্য), মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাঁশখালী। তিনি মেডিসিন, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, চর্মরোগ, শ্বাসকষ্ট, বদহজম, বুকে জ্বালাপোড়া, কোলেস্টেরলের সমস্যা, বাত-ব্যথা ও শিশু রোগের চিকিৎসাসেবা দেবেন।

নারী রোগীদের চিকিৎসাসেবায় থাকবেন ডা. হামিদা আনজুম চৌধুরী। তিনি এমবিবিএস (সিএমসি), গাইনি ও অবস বিষয়ে পিজিটি এবং আল্ট্রাসোনোগ্রাফিতে ডিএমইউসহ সংশ্লিষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত। তিনি গাইনি ও প্রসূতি, মা-শিশু, ডায়াবেটিস, থাইরয়েড, হরমোন, উচ্চ রক্তচাপ ও চর্মরোগের চিকিৎসাসেবা দেবেন। তিনি দি এ্যাপোলো হসপিটাল অ্যান্ড কনসালটেশন সেন্টারের সিনিয়র আবাসিক মেডিকেল অফিসার হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া ডা. ছোটন, এমবিবিএস (সিইউ), পিজিটি (শিশু) ও পিজিটি (মেডিসিন), এমআরসিইএম-পার্ট বি (ইমার্জেন্সি মেডিসিন, ইংল্যান্ড), ক্যাম্পে চিকিৎসাসেবা দেবেন। তিনি শিশু, চর্ম, বাত-ব্যথা, হাড়ভাঙা ও জোড়ার সমস্যা, মাইনর সার্জারিসহ বিভিন্ন রোগের চিকিৎসা দিয়ে থাকেন।

আয়োজকরা জানান, সাধারণ মানুষের জন্য বিশেষজ্ঞ চিকিৎসাসেবা সহজলভ্য করার উদ্দেশ্যেই এ ক্যাম্পের আয়োজন। বাঁশখালী ও আশপাশের এলাকার রোগীদের ক্যাম্পে এসে চিকিৎসাসেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। -প্রেসবিজ্ঞপ্তি। 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews