বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়ির সিভিল সার্জন হলেন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী দুই জোড়া জুতোই দিল সংকেত, বাঁশখালীতে পুকুরে মিলল দুই শিশুর মরদেহ ক্রিকেটের মাঠে মেয়েরা, মাদকবিরোধী লড়াইয়ে তরুণরা–বাঁশখালীতে ওসির ব্যতিক্রমী উদ্যোগ বাঁশখালীতে চিকিৎসাসেবায় নতুন উদ্যোগ, ১০ অক্টোবর শেভরণের শাখা উদ্বোধন গার্ডেন ভিউ ন্যাশনাল একাডেমী কর্তৃক এসএসসি ২৬ কৃতি শিক্ষার্থীদের বর্ণিল সংবর্ধনা ১৩২০ মেগাওয়াটের আলো, ৪২ মেগাওয়াটের অন্ধকারে বাঁশখালীর দুর্ভোগ আর কতদিন? বাঁশখালীতে আ.লীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার জাল স্বাক্ষরে ৪৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বাঁশখালীতে আসামি গ্রেপ্তার পাচারের আগেই ৪৯৬ ব্যাগ সিমেন্ট উদ্ধার, বাঁশখালীর জলসীমা নিয়ে নতুন প্রশ্ন নজরুলবর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বাঁশখালীতে ৮৮ জন পুরস্কৃত

বাঁশখালীতে মাদক সেবনের অভিযোগে ৯ জন গ্রেপ্তার, মোবাইল কোর্টে দণ্ড

  • প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীতে মাদক সেবনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পৃথক অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দিনব্যাপী বাঁশখালী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হকের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–বাঁশখালী পৌরসভার উত্তর জলদি এলাকার সুশীল কান্তি ধর (৫০), আমিরঘোনা এলাকার মো. তারেক (২০), উত্তর জলদি এলাকার মো. ইমন (১৯), শেখেরখীল এলাকার ইছহাক (৫২), উত্তর জলদি এলাকার ওবাইদুল (২৫), শেখেরখীল এলাকার সুধারাম দেব (৫৬), বাহারছড়া এলাকার মো. আনিছ (২২), ইলশা এলাকার মো. রোকন (২৬) এবং বাহারছড়া এলাকার মো. শিহাব (৩২)।

পুলিশ জানায়, গ্রেপ্তার প্রত্যেককে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মোবাইল কোর্টে সোপর্দ করা হয়। শুনানি শেষে আদালত তাদের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক বলেন, ‘মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিত কার্যক্রমের মাধ্যমে মাদক সেবনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews