বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীর ছনুয়ায় বন্যাদুর্গত ৩০০ জনকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিল গ্রীন হীল বাঁশখালীতে বিএনপি নেতার বাড়ির দরজায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ গণ্ডামারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান লেয়াকত আলী জলবায়ু পরিবর্তনে শিক্ষার চ্যালেঞ্জ দেখতে বাঁশখালীতে ইউনিসেফের প্রতিনিধি দল বাঁশখালী উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী অ্যাডভোকেট জসিম উদ্দিন বাঁশখালী: বনকর্মীদের ওপর হামলার মামলায় চারজন কারাগারে, প্রধান আসামি ধরাছোঁয়ার বাইরে বাঁশখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাঁশখালীর আদনান চট্টগ্রাম জেলা অনূর্ধ্ব-১৫ ফুটবল দলের চূড়ান্ত স্কোয়াডে বাঁশখালীতে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক বাঁশখালী প্রেস ক্লাবের সভাপতি আবু বক্কর বাবুল, সম্পাদক শিব্বির আহমদ রানা

বাঁশখালীর ছনুয়ায় বন্যাদুর্গত ৩০০ জনকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিল গ্রীন হীল

  • প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত ছনুয়া ইউনিয়নে অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে মোবাইল হেলথ ক্যাম্পের আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রীন হীল। মঙ্গলবার দিনব্যাপী ছনুয়া মধুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) আর্থিক সহযোগিতায় এবং চট্টগ্রাম জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জমির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাতৃ ও শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রমের মেডিকেল অফিসার ডা. শামীম আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রীন হীলের প্রোগ্রাম অফিসার সাহাব উদ্দিন।

চিকিৎসা ক্যাম্পে মোট ৩০০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। তাঁদের মধ্যে ৪৬ জন গর্ভবতী নারী এবং ২৫৪ জন নারী, শিশু ও কিশোরী ছিলেন। অভিজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে স্বাস্থ্য পরামর্শের পাশাপাশি সেবাগ্রহীতাদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় মনোসামাজিক পরামর্শও দেওয়া হয়।

এ সময় ইউএনএফপিএর প্রতিনিধি লুৎফুর রহমান ও গ্রীন হীলের আজমল হুদা উপস্থিত ছিলেন। এ ছাড়া সরল ইউনিয়নে কর্মরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) এহছানুল হক, পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) মো. মনির উদ্দিন চৌধুরী ও ছরওয়ার আলম, পরিদর্শিকা মনিরা ইয়াছমিন ও রাজিয়া সোলতানা মুন্নি, পরিবারকল্যাণ সহকারী (এফডব্লিউএ), মিডওয়াইফ এবং টিম ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধি জাহাঙ্গীর আলম চিকিৎসাসেবা কার্যক্রমে অংশ নেন।

বন্যা-পরবর্তী সময়ে বাড়ির কাছেই বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে স্বস্তি প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। এ মানবিক উদ্যোগের জন্য তাঁরা গ্রীন হীল, ইউএনএফপিএ এবং পরিবার পরিকল্পনা বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews