বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শীলকূপে গভীর নলকূপ স্থাপনের চলমান কাজ পরিদর্শন, উপকৃত হবে ৩০০ পরিবার প্রবাসে ১৮ বছরের জীবনসংগ্রামের অবসান, মোজাম্বিকে ম্যালেরিয়ায় মারা গেলেন বাঁশখালীর এমদাদুল বাঁশখালীতে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি, তিন প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে বনভূমি উচ্ছেদ অভিযানে বনকর্মীর ওপর সংঘবদ্ধ হামলা, আহত ৬ হারিয়ে যেতে বসেছে বাঁশখালীর মৃৎশিল্প বাঁশখালীতে হাসিনার নামে মাইকিংয়ের ঘটনায় জড়িতদের খুঁজছে পুলিশ, জব্দ অটোরিকশা জীবনযাত্রার পরিবর্তন ও প্রতিকূলতা মোকাবিলায় অভিবাসন নিয়ে বাঁশখালীতে রামরু’র আলোচনা পাহাড় কাটার বিরুদ্ধে বাঁশখালীতে অভিযান, একজনকে কারাগারে পাঠালেন এসি-ল্যান্ড বাঁশখালী ইকোপার্কের স্বচ্ছ লেক ঢেকেছে টোপাপানা ও জলজ ঘাসে, হারাচ্ছে পর্যটক বাঁশখালীতে নিখোঁজের ১৩ দিনেও সন্ধান মেলেনি মাদরাসাছাত্রী সুমাইয়ার, উৎকণ্ঠায় পরিবার

শীলকূপে গভীর নলকূপ স্থাপনের চলমান কাজ পরিদর্শন, উপকৃত হবে ৩০০ পরিবার

  • প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সেইন্যাপাড়া সোলেমানের টেক এলাকায় গভীর নলকূপ স্থাপনের স্থান ও চলমান কাজ পরিদর্শন করেছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বুধবার (৪ নভেম্বর) সকালে স্থানীয় বাসিন্দাদের পানির চাহিদা বিবেচনায় নিয়ে নলকূপ স্থাপনার চূড়ান্ত নকশা (ড্রয়িং), পানি সরবরাহের রোডম্যাপ প্রণয়নের লক্ষ্যে এ পরিদর্শন করা হয়।

শীলকূপ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জাহাঙ্গীর আলম চৌধুরীর দান করা জমিতে নলকূপটি স্থাপনের কাজ চলমান রয়েছে। এটি বাস্তবায়িত হলে প্রাথমিকভাবে এলাকার প্রায় ৩০০ পরিবার নিরাপদ ও সুপেয় পানির সুবিধা পাবে। পর্যায়ক্রমে এ সুবিধা আরও ৭০০ থেকে ১ হাজার পরিবারের কাছে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শীলকূপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নূরী, শীলকূপ ইউনিয়ন জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক ও সাবেক ছাত্রনেতা রিয়াজুল হক তালুকদার, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর ওমর আলী, জমিদাতা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং সাংবাদিক শিব্বির আহমদ রানা।

এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে সমুদুল হক, নুরুচ্ছফা, জহিরুল ইসলাম, মাহমুদুল ইসলাম, মায়মুন আলী ও সাজ্জাদ সিরাজীসহ অনেকে উপস্থিত ছিলেন।

নলকূপটি স্থাপিত হলে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ পানির সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে সুপেয় পানির সুবিধাবঞ্চিত পরিবারগুলোর দৈনন্দিন পানির চাহিদা পূরণে প্রকল্পটি ইতিবাচক অবদান রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews