সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাঁশখালীর আদনান চট্টগ্রাম জেলা অনূর্ধ্ব-১৫ ফুটবল দলের চূড়ান্ত স্কোয়াডে বাঁশখালীতে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক বাঁশখালী প্রেস ক্লাবের সভাপতি আবু বক্কর বাবুল, সম্পাদক শিব্বির আহমদ রানা মাদকবিরোধী প্রতিবাদ করায় আলেমের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন বাঁশখালীতে শ্বশুরবাড়ি থেকে ব্যক্তির ঝুলন্ত মরদেহের সঙ্গে দুই শিশুর লাশ উদ্ধার বিকল্প সড়ক যোগাযোগে খুলছে নতুন সম্ভাবনা, প্রশস্ত হচ্ছে বাঁশখালী-চকরিয়া মহাসড়ক যৌতুক নির্যাতনের অভিযোগ অস্বীকার করে মহসিনের পরিবারের সংবাদ সম্মেলন বাঁশখালীতে বন্যাদুর্গতদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিল গ্রীন হীল পশ্চিম চাম্বল শাহ আমানত মাদরাসায় দেড় কোটি টাকার ভবন নির্মাণকাজের প্রস্তুতি শুরু

বাঁশখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

  • প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি মো. জামাল (৪৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের পশ্চিম মনকিচর মহল্লাপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জামাল শীলকূপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একই এলাকার বাসিন্দা। তিনি নূরুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, জামালের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলার কয়েকটি বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি জামালকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তাঁকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews