বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে বসতবাড়ি থেকে ৮ ফুটের বার্মিজ অজগর উদ্ধার, বনে অবমুক্ত বাঁশখালীর ছনুয়ায় বন্যাদুর্গত ৩০০ জনকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিল গ্রীন হীল বাঁশখালীতে বিএনপি নেতার বাড়ির দরজায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ গণ্ডামারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান লেয়াকত আলী জলবায়ু পরিবর্তনে শিক্ষার চ্যালেঞ্জ দেখতে বাঁশখালীতে ইউনিসেফের প্রতিনিধি দল বাঁশখালী উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী অ্যাডভোকেট জসিম উদ্দিন বাঁশখালী: বনকর্মীদের ওপর হামলার মামলায় চারজন কারাগারে, প্রধান আসামি ধরাছোঁয়ার বাইরে বাঁশখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাঁশখালীর আদনান চট্টগ্রাম জেলা অনূর্ধ্ব-১৫ ফুটবল দলের চূড়ান্ত স্কোয়াডে বাঁশখালীতে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক

বাঁশখালীতে বসতবাড়ি থেকে ৮ ফুটের বার্মিজ অজগর উদ্ধার, বনে অবমুক্ত

  • প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

শিব্বির আহমদ রানা::: চট্টগ্রামের বাঁশখালীতে লোকালয়ের একটি বসতবাড়ি থেকে প্রায় ১০ কেজি ওজনের ৮ ফুট লম্বা একটি বার্মিজ অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে সাপটিকে চাম্বল বিটের সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলার পূর্ব চাম্বল ইউনিয়নের ব্রহ্মপুত্র এলাকার আলী আহমদের বাড়ি থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়। খবর পেয়ে জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন।

বন বিভাগ সূত্রে জানা যায়, উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট এবং ওজন আনুমানিক ১০ কেজি। সাপটির শারীরিক অবস্থা স্বাভাবিক থাকায় প্রয়োজনীয় পরিচর্যা শেষে একই রাতে চাম্বল বিটের সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়।

উদ্ধার কার্যক্রমে অংশ নেন বন প্রহরী মো. জাকির হোসেন ও জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট বিকাশ বড়ুয়া।

জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মো. ইসরাঈল হক বলেন, ‘লোকালয়ে অজগরসহ কোনো বন্যপ্রাণীর উপস্থিতি দেখা গেলে আতঙ্কিত হয়ে সেগুলোকে আঘাত বা হত্যা করা উচিত নয়। নিরাপদ দূরত্ব বজায় রেখে দ্রুত বন বিভাগকে খবর দিতে হবে। বন্যপ্রাণী প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এসব প্রাণী সংরক্ষণে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।’

তিনি আরও বলেন, ‘উদ্ধার করা অজগরটি সুস্থ ও স্বাভাবিক থাকায় প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে চাম্বল বিটের উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews