রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে গৃহবধূর মৃত্যু, আগের দণ্ডপ্রাপ্ত পল্লিচিকিৎসককে ঘিরে অভিযোগ মোজাম্বিক থেকে দেশে ফেরার পথে বিমানে প্রাণ গেল বাঁশখালীর জসিমের ছনুয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা বাঁশখালীর কাথরিয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে শুরু নরমাল ডেলিভারি সেবা খাগড়াছড়ির সিভিল সার্জন হলেন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী দুই জোড়া জুতোই দিল সংকেত, বাঁশখালীতে পুকুরে মিলল দুই শিশুর মরদেহ ক্রিকেটের মাঠে মেয়েরা, মাদকবিরোধী লড়াইয়ে তরুণরা–বাঁশখালীতে ওসির ব্যতিক্রমী উদ্যোগ বাঁশখালীতে চিকিৎসাসেবায় নতুন উদ্যোগ, ১০ অক্টোবর শেভরণের শাখা উদ্বোধন গার্ডেন ভিউ ন্যাশনাল একাডেমী কর্তৃক এসএসসি ২৬ কৃতি শিক্ষার্থীদের বর্ণিল সংবর্ধনা ১৩২০ মেগাওয়াটের আলো, ৪২ মেগাওয়াটের অন্ধকারে বাঁশখালীর দুর্ভোগ আর কতদিন?

বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা জোরদারে ১০ আনসার সদস্যের আনুষ্ঠানিক যোগদান

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৭৯ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে ১০ জন আনসার সদস্য যোগদান করেছেন। গত ১ জুলাই ২০২৬ তারা আনুষ্ঠানিকভাবে হাসপাতালে দায়িত্ব গ্রহণ করেন।

জানা গেছে, সর্বশেষ ইউএইচঅ্যান্ডএফপিও (UH&FPO) সম্মেলনে বাংলাদেশ সরকারের গৃহীত উদ্যোগ ও প্রতিশ্রুতির অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আকতার’র পক্ষে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুমিনুল হক এবং আবাসিক মেডিকেল অফিসার (ইনচার্জ) ডা. সাইফুল আমীন নবযোগদানকারী আনসার সদস্যদের দায়িত্বভার গ্রহণ করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আনসার সদস্যদের উপস্থিতিতে হাসপাতালের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে। চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে এ উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে।

এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ বলেন, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী অংশীদার স্থানীয় জনগণ। তাই হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব শুধু প্রশাসনের নয়, সাধারণ মানুষেরও। হাসপাতালের নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews